শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
সর্বশেষ
শতকোটি টাকার চৌহালী-টাঙ্গাইল যমুনা তীর রক্ষা বাঁধে ভাঙনে বসত ভিটা বিলীন সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা শাহজালালে ৫৯৫ কার্টন সিগারেট, গৌরী ক্রিম ও মদ জব্দ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৮ জন আটক দুর্গানগর ইউপি কার্যালয়ে ৫ বছর ধরে নেই খাবার পানির টিউবওয়েল ভোগান্তিতে সেবাপ্রার্থীরা কাচ্চি ডাইনের চেয়ারম্যানের বিরুদ্ধে আছে ৫ মামলা,গ্রেফতার না করায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন সিরাজগঞ্জে সাংবাদিকের বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ, আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সাংবাদিকের বাড়িতে হামলা-লুটপাটের প্রতিবাদে হাটিকুমরুলে মানববন্ধন সিংড়ায় বজ্রপাত প্রতিরোধে স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশনের উদ্যোগে তালগাছের চারা রোপণ ও সচেতনতা সভা সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সাধারণ মানুষের সরব উপস্থিতিই বিএনপির শক্তির প্রমাণ: আমিনুল হক

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ১১৩ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬



ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণার তৃতীয় দিনে ঢাকা-১৬ আসনে গণসংযোগ ও পথসভা করেছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এবং জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।

শনিবার(২৪ জানুয়ারি) সকালে রাজধানীর মিরপুরের রূপনগর অফিসার্স এলাকা ও ‘ট’ ব্লক এলাকায় গণসংযোগ কর্মসূচি শুরুর সময় এক পথসভায় আমিনুল হক বলেন, সাধারণ মানুষের যে সরব উপস্থিতি আমরা দেখছি, সেটিই প্রমাণ করে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময় সাধারণ মানুষের জন্য রাজনীতি করেছে এবং জনগণের পাশে থেকেছে।

তিনি বলেন, জনগণের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই আমাদের শক্তি। ইনশাআল্লাহ, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের রায় ও সমর্থন নিয়ে বিএনপি বিজয়ী হবে। জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমরা সরকার গঠন করব এবং দেশ গঠনের জন্য যে পরিকল্পনাগুলো গ্রহণ করা হয়েছে, সেগুলো বাস্তবায়ন করা হবে।

গণসংযোগ কর্মসূচিতে রূপনগর অফিসার্স এলাকা থেকে শুরু করে ‘ট’ ব্লক এলাকা জুড়ে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। এ সময় আমিনুল হক ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন এবং লিফলেট বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর