সোমবার, ১৮ মে ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
সর্বশেষ
ঈদুল আযহা উপলক্ষে ১ নং ধামাইনগর ইউনিয়নে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভিজিএফ’র চাল বিতরণ শিক্ষা-দক্ষতায় নতুন দিগন্তের খোঁজে বগুড়ায় ‘আঞ্চলিক আলাপন’ গোপনে নিয়োগ, অবসরের দিনে প্রকাশ; অর্ধকোটি টাকা লেনদেনের অভিযোগ বিদায়ী অধ্যক্ষের বিরুদ্ধে সিংড়ায় পর্নোগ্রাফি মামলায় যুবক গ্রেফতার সিরাজগঞ্জে ডিসির মোবাইল ক্লোন করে চাঁদাবাজির অভিযোগ কামারখন্দে বোরো মৌসুমে সরকারি ভাবে ধান চাল সংগ্রহ শুরু কোটি টাকার সম্পদের উৎস নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি জোরদার সিরাজগঞ্জের সলঙ্গায় ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা ও সহযোগী আটক নেতৃত্বের দ্বন্দ্বে রাজশাহী থেকে বাস চলাচল বন্ধ এমপি হয়েও ৭ দিন ধরে ডিআইজিকে পাচ্ছি না, তাহলে সাধারণ মানুষের অবস্থা কী
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

নোয়াখালীতে দুই মাদক সেবীকে কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক: / ১১২ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬


নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় দুই মাদক সেবীকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদের অর্থদন্ড করা হয়।

দন্ডপ্রাপ্ত মো.সুমন (৩২) চৌমুহনী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গনিপুর এলাকার মৃত আমিনের ছেলে ও সেনবাগের মধুপুর গ্রামের মৃত আলী আহমদের ছেলে বাবলু (৩০)।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত ৯টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সাদাত হোসেন এ দণ্ডাদেশ দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ’র নেতৃত্বে বেগমগঞ্জ উপজেলার গনিপুর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে চোলাইমদ সেবনকালে দুই যুবককে আটক করা হয়। ওই সময় ঘটনাস্থল থেকে ১ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়। পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড কারাদণ্ড এবং নগদ অর্থদন্ড প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর