সোমবার, ১৮ মে ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
সর্বশেষ
ঈদুল আযহা উপলক্ষে ১ নং ধামাইনগর ইউনিয়নে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভিজিএফ’র চাল বিতরণ শিক্ষা-দক্ষতায় নতুন দিগন্তের খোঁজে বগুড়ায় ‘আঞ্চলিক আলাপন’ গোপনে নিয়োগ, অবসরের দিনে প্রকাশ; অর্ধকোটি টাকা লেনদেনের অভিযোগ বিদায়ী অধ্যক্ষের বিরুদ্ধে সিংড়ায় পর্নোগ্রাফি মামলায় যুবক গ্রেফতার সিরাজগঞ্জে ডিসির মোবাইল ক্লোন করে চাঁদাবাজির অভিযোগ কামারখন্দে বোরো মৌসুমে সরকারি ভাবে ধান চাল সংগ্রহ শুরু কোটি টাকার সম্পদের উৎস নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি জোরদার সিরাজগঞ্জের সলঙ্গায় ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা ও সহযোগী আটক নেতৃত্বের দ্বন্দ্বে রাজশাহী থেকে বাস চলাচল বন্ধ এমপি হয়েও ৭ দিন ধরে ডিআইজিকে পাচ্ছি না, তাহলে সাধারণ মানুষের অবস্থা কী
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

জয়পুরহাট সীমান্তে আবারও কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে উত্তেজনা

জলিল রানা, জয়পুরহাট প্রতিনিধি : / ৭৬ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬

জয়পুরহাটের উচনা ঘোনাপাড়া সীমান্তে আবারও কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে উত্তেজনা। জেলার পাঁচবিবি উপজেলার পূর্ব উচনা ঘোনাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি-২০২৬) সকাল আনুমানিক ১০টার দিকে ২০ বিজিবি কয়া ক্যাম্পের আওতাধীন পূর্ব উচনা ঘোনাপাড়া এলাকায় আন্তর্জাতিক সীমান্তের ২৮১ নম্বর মেইন পিলারের ৪৭ নম্বর সাব-পিলারের কাছে শূন্যরেখার নিকট বিএসএফ সদস্যরা কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু করেন।

স্থানীয়রা বিষয়টি জানতে পেরে বিজিবিকে জানালে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বিএসএফকে বাঁধা দেন। বিজিবির  বাঁধার মুখে বিএসএফ সদস্যরা বেড়া নির্মাণের কাজ বন্ধ করে সেখান থেকে সটকে পরেন।

স্থানীয় সূত্র জানায়, এর আগেও একই স্থানে কয়েক দফা বিএসএফ সদস্যরা কাঁটাতারের বেড়া স্থাপনের চেষ্টা করলে বিজিবির বাঁধার কারণে সে কাজ বন্ধ হয়ে যায়।

এ বিষয়ে জয়পুরহাট ব্যাটালিয়নের (২০ বিজিবি) সহকারী পরিচালক মোহাম্মদ ইমরান হোসেন জানান,সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া সংক্রান্ত পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে এবং সীমান্তের অবস্থা আগের মতো আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর