মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
সর্বশেষ
ভোটের অধিকার থেকে দীর্ঘকাল বঞ্চিত থেকেছি, ১২ তারিখে গণতান্ত্রিক চলার পথে যাত্রা শুরু হবে: পুতুল ইনসাফ ও সুশাসনের বাংলাদেশ গড়ার জন্য কাজ করে যাচ্ছি: এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ ইনসাফ ও সুশাসনের বাংলাদেশ গড়ার জন্য কাজ করে যাচ্ছি: আসিফ মাহমুদ পেশাদারিত্ব ও প্রযুক্তির সমন্বয়ে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতের আহ্বান আনসার মহাপরিচালকের কাজের স্বীকৃতিস্বরূপ পদক পেলেন ৪০ কোস্ট গার্ড সদস্য কুড়িগ্রামে বিভিন্ন সরকারি দফতরের কর্মচারীদের কর্মবিরতি- ভোগান্তিতে জনগণ  জয়পুরহাটে ধানের শীষের নির্বাচনী গণমিছিলে মানুষের ঢল একাত্তর আমাদের অস্তিত্ব, একটি গোষ্ঠী সেটিকে পেছনে ফেলতে চায়: মির্জা ফখরুল পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেফতার: ২৩ হজযাত্রীদের ভিসার আবেদন শুরু ৮ ফেব্রুয়ারি, লাগবে ফিটনেস সনদ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

এমন একটি বাংলাদেশ চাই, যে দেশে হিন্দু-মুসলিমকোনো ভেদাভেদ থাকবে না: পুতুল

মোঃ রবিন খান, নিজস্ব প্রতিবেদক নাটোর: / ৭ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬

নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ফারজানা শারমিন পুতুল বলেছেন,
নতুন বাংলাদেশ গড়ার পথে, নতুন বাংলাদেশের স্বপ্ন দেখার পথে যারা স্পিড ব্রেকার হয়ে কাজ করবে তাদের বাংলাদেশের মানুষ ক্ষমা করবে না। আমরা এমন একটি বাংলাদেশ চাই, যে বাংলাদেশের হিন্দু-মুসলিমকোনো ভেদাভেদ থাকবে না। সংখ্যালঘু বলে কোনো শব্দ থাকবে না। প্রত্যেকের পরিচয় হবে বাংলাদেশী হিসেবে।

সোমবার (০২ জানুয়ারি) রাতে লালপুর উপজেলার কলসনগর কলেজ মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফারজানা শারমিন পুতুল বলেন, একটি রাষ্ট্র,একটি সরকার জনগণের জন্য যত ধরনের অধিকার তার নাগরিককে দিতে পারে তার সবগুলো অধিকার বিএনপি নিশ্চিত করবে। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে কোনো দল বা আদর্শ দেখে চাকরি দেওয়া হবে না। প্রতিটি পরিবারের ছেলে মেয়েদের যোগ্যতা অনুযায়ী চাকরি পাবে।

পুতুল আরও বলেন, লালপুর-বাগাতিপাড়ায় ধানের শীষের জোয়ার ঠেকানোর জন্য যারা চেষ্টা করছেন দুঃখের বিষয় তারা ধানের শীষের ছায়াতলে এতদিন থেকেছেন। দলের সাথে যারা বেইমানি করছে আয়নার সামনে দাড়িয়ে তারা নিজের বিবেককে উত্তর দিতে পারবেন না।

নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, নারীকে নিয়ে লালপুর বাগাতিপাড়ায় যে কুরুচিপূর্ণ বক্তব্য করা হয়েছে, ভবিষ্যতে এ ধরনের মন্তব্য যদি কাউকে নিয়ে করা হয় জনগণ আপনাদের ক্ষমা করবে না।

দেড় দশকে বিএনপির প্রস্তুতির কথা উল্লেখ করে পুতুল আরও বলেন, দীর্ঘ ১৫-১৬ বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য কাজ করেছে। বাংলাদেশের অর্থনৈতিক ভঙ্গুর দশায় কোন কোন কাজ করা যায় সেগুলো নিয়ে গবেষণা করে আমরা ৩১ দফা নিয়ে মানুষের দ্বারে দ্বারে গেয়েছি। মানুষকে বলেছি, যেদিন বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে ঠিক তার পরদিন থেকে এই ৩১ দফা বাস্তবায়নের কাজে নামবে।

এসময় উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ,যুগ্ম-আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুনুর রশীদ পাপ্পু প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর