মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ
ইহকাল-পরকালে মায়ের খিদমতের উপকারিতা শতভাগ নিষেধাজ্ঞা-প্রতিরোধী রুশ যাত্রীবাহী বিমানের সফল উড্ডয়ন রূপপুর প্রকল্পের আবাসনে দুই রুশ নাগরিকের মারামারি, একজনের মৃত্যু দুই বছরের শেষ হয়নি সড়ক সংস্কারের কাজ, ধানের চারা রোপণ করে প্রতিবাদ অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে: বিদ্যুৎ বিভাগ ধলেশ্বরী নদীতে গোসলে নেমে তরুণী নিখোঁজ গুমের শাস্তি যাবজ্জীবন, ভুক্তভোগী-পরিবার পাবে ক্ষতিপূরণ বনানী আবাসিক এলাকার নিরাপত্তা নিয়ে র‌্যাব-১ ও সোসাইটির প্রতিনিধিদের সভা শরণখোলায় কোস্ট গার্ডের মেডিকেল ক্যাম্প, ২৫৫ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা হৃত্বিক-কঙ্গনার পুরোনো দ্বন্দ্ব ফের তুঙ্গে, সোশ্যাল মিডিয়ায় তুলকালাম
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কুষ্টিয়ায় আগুনে পুড়লো ১৩ দোকান

কুষ্টিয়া প্রতিনিধি : / ১৪২ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

কুষ্টিয়ার কুমারখালীর খালবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩টি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (২৭ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার বাগুলাট ইউনিয়নে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

জানতে চাইলে খালবাজার দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক নাসমুল হোসেন বলেন, সকালে হঠাৎ একটি দোকানে আগুন দেখতে পায় ব্যবসায়ীরা। পরে মুহূর্তের মধ্যে তা আরও বেশ কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। আগুনে মালামাল পুড়ে কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

কুমারখালীর ফায়ার সার্ভিস স্টেশনের (ভারপ্রাপ্ত) কর্মকর্তা ইন্দ্র প্রসাদ বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সদস্যদের পাঠানো হয়েছিল। তবে এর আগেই বেশ কয়েকটি দোকানের মালামাল পুড়ে গেছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।

এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের খোঁজখবর নেওয়া হচ্ছে। পাশাপাশি আগুনের সুত্রপাত বের করতে কাজ করছে ফায়ার সার্ভিস। লিখিত আবেদন পেলে সরকারি বরাদ্দ থেকে তাদের সহায়তা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর