শনিবার, ০২ মে ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
সর্বশেষ
হাজীদের সর্বশান্তের উদ্দেশ্যে হজ্ব ক্যাম্পে চুরি, গ্রেফতার পরিকল্পনাকারী শাহজালালের কন্ট্রোল টাওয়ারে ত্রুটি, ১৩ মিনিট বন্ধ ছিল বিমান যোগাযোগ মিটফোর্ডে চুরি রোধে আনসারের কঠোর নজরদারি, আবারও চোর আটক থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জামিনে থানা শীর্ষ সন্ত্রাসীদের নজরদারিতে রেখেছে র‍্যাব: মুখপাত্র তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান, গ্রেফতার ৫১ ডেমরায় র‍্যাব-পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতি: কটি, পিস্তল ও ওয়াকিটকিসহ গ্রেফতার ২ রায়গঞ্জে ১০ পিস ইয়াবাসহ যুবক আটক সিরাজগঞ্জে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে হেলিক্স রিকম্বিনেশন’ উৎসব পালিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠির উন্নয়নে রায়গঞ্জে ছাগী বিতরণ কার্যক্রম
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

থাইল্যান্ডের কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশ

অনলাইন ডেস্ক: / ১১৬ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

প্রথমবারের মতো এশিয়া কাপের চূড়ান্ত পর্বে খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল। সেই লক্ষ্যে থাইল্যান্ডে দু’টি প্রীতি ম্যাচ খেলেছেন মেয়েরা। শুক্রবার অনুষ্ঠিত প্রথম ম্যাচে ০-৩ গোলে হেরেছিল তারা। আজ দ্বিতীয় ম্যাচে থাইল্যান্ডের কাছে দ্বিতীয় প্রীতি ম্যাচে হেরেছে ৫-১ গোলে।

সোমবার ব্যাংককের চোনবুড়ি ইউনিভার্সিটি ফুটবল ট্রেনিং সেন্টারে প্রথমার্ধে ৩-১ গোলে পিছিয়ে থেকে শেষ করে বাংলাদেশের মেয়েরা।

২৯তম মিনিটে দলের পক্ষে গোলটি করেন শামসুন্নাহার। বা প্রান্ত থেকে মারিয়া মান্দার কর্ণারে থাইল্যান্ডের বক্সে লাফিয়ে হেড করেন তিনি। বলের দিক পরিবর্তন করে গোলরক্ষককে কোনো সুযোগই দেননি। সাইড পোস্টে লেগে বল জালে জড়ালে উল্লাসে মাতেন বাংলাদেশের মেয়েরা।

দ্বিতীয়ার্ধে আরও দুই গোল হজম করে পিটার বাটলারের দল। ৫৪তম মিনিটে বক্সের বাইরে থেকে উড়ন্ত শটে গোল করেন মেরিসন। তিন মিনিট পর আবার থাই ফরোয়ার্ডদের গতিতে পরাস্ত হন বাংলাদেশের ডিফেন্ডাররা। এতে পেছন থেকে ডিফেন্ডার কোহাতি কিসকু অধিনায়ক সাওলাককে ফাউল করলে ভিয়েতনামের রেফারি পেনাল্টির বাঁশি বাজান। পেনাল্টি থেকে জিরাপরান স্কোরলাইন ৫-১ করেন। ফলে বড় হারেই শেষ হয় এশিয়ান কাপের প্রথম প্রস্তুতি পর্ব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর