মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ
যেভাবে বিধ্বস্ত হয় পরমাণু অস্ত্র বহনে সক্ষম মার্কিন বি-৫২ বোমারু বিমান, নিহত ৮ আশুরা কবে, জানা যাবে আজ মতামতঃ ধর্ষণ-সংবাদে ভুক্তভোগীর পরিচয় প্রকাশ: সাংবাদিকতার নৈতিকতা কোথায় দাঁড়িয়ে? মালয়েশিয়ায় বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ৩৯ বিদেশি আটক সৎকাজের আদেশই অসৎকাজের নিষেধ অসহায় নারীদের স্বাবলম্বী করতে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত কাজিপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের পরিদর্শন করেন অডিট অধিদপ্তরের উপপরিচালক পরিবারকে রেস্টুরেন্টে রেখে নিখোঁজ, ৬ দিন পর উদ্ধার, মুক্তিপণের ২৫ লাখ টাকাসহ গ্রেফতার ৪ তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৮২
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিরাজগঞ্জে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন কারাদন্ড

নিজস্ব প্রতিবেদকঃ / ১৩২ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় যৌতুকের জন্য স্ত্রী হত্যার অভিযোগে স্বামী নাজমুল হোসেনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ১ লাখ টাকা অর্থদন্ড ও অনাদায়ে ৩ মাসের কারাদন্ড দেয়া হয়েছে। সোমবার দুপুরে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যূনাল-২-এর বিচারক বেগম সালমা খাতুন আসামির উপস্থিতিতে এ রায় প্রদান করেন।দন্ডপ্রাপ্ত নাজমুল হোসেন সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার আকনাদিঘী গ্রামের নজরুল ইসলামের ছেলে।
মামলার নথিতে উল্লেখ করা হয়েছে, প্রেমের সর্ম্পকে ২০২১ সালের ১৩ নভেম্বর নাজমুল হোসেন বাড়ির পাশের মীম খাতুনকে বিয়ে করেন। বিয়ের পর থেকে নাজমুল হোসেন স্ত্রীর কাছে ১ লাখ টাকার জন্য চাপ দিতে থাকে। এ অবস্থায় ২০২২ সালের ৬ এপ্রিল মীমকে মারধর করে হত্যা করা হয়। এই ঘটনায় মীমের বাবা রাসেল মিয়া বাদী হয়ে থানায় ৯ জনের বিরুদ্ধে মামলা করেন। তদন্ত শেষে ৪ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। সাক্ষ্য প্রমাণ শেষে বিচারক নাজমুল হোসেনকে যাবজ্জীবন কারাদন্ড ও বাকি তিনজনকে বেকসুর খালাস প্রদান করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর