শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
সর্বশেষ
সিংড়ার সেই ২৪৭ জন হতদরিদ্রদের মার্চ মাসের চালের দ্বিগুণ মূল্য পরিশোধ করে আলোচনায় ইউপি চেয়ারম্যান সোহরাব পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসতে কাজ করছে সরকার : অর্থমন্ত্রী আবারও বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র ডিজেল সংকটে উল্লাপাড়ায় থমকে গেছে সেচ কার্যক্রম, দিশেহারা কৃষক চৌহালীতে আতাফল দেয়ার কথা বলে শিশুকে পাষবিক নির্যাতন তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান, গ্রেফতার ৬৩ সলঙ্গায় তিন ফসলি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযানে টেকনাফে অস্ত্র উদ্ধার, কুখ্যাত সন্ত্রাসী ডন রাসেল আটক যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টিও মারা গেছেন এসএসসির প্রশ্নপত্র দেয়ার নামে টাকা হাতিয়ে নিচ্ছিল চক্র, অতঃপর…
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

বিএনপির মিছিলে জামায়াতের হামলা, উপজেলা বিএনপির সম্পাদক গুরুতর আহত

কিশোরগঞ্জ প্রতিনিধি: / ৬৬ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬



কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় বিএনপির একটি মিছিলে জামায়াত নেতা-কর্মীদের হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় তাড়াইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সরোয়ার আলমসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

সোমবার(০৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে তাড়াইল উপজেলার দিগদাইর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুকের পক্ষে একটি মিছিল বের হয়েছিল। একই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের শ্যালক অবসরপ্রাপ্ত কর্নেল ডা. জেহাদ খানের নির্বাচনী অফিসের সামনে দিয়ে মিছিলটি যাওয়ার সময় অতর্কিত হামলা করে তার নেতা-কর্মীরা। এতে গুরুতর আহত হন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সরোয়ার আলমসহ আরও বেশ কয়েকজন। আহত সরোয়ারসহ অন্যদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, জামায়াতের অফিসের সামনে দিয়ে বিএনপির মিছিল যাওয়ার সময় একটি পোস্টার ছেঁড়ার ঘটনাকে কেন্দ্র করে প্রথমে ধস্তাধস্তি হয় এবং পরবর্তীতে বড় আকার ধারণ করে।

বর্তমানে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করছে বলেও জানান তাড়াইল থানার ওসি জালাল উদ্দিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর