বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
সর্বশেষ
কুড়িগ্রামে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে নানা আয়োজনে বাংলা নববর্ষ বরণ বর্ণাঢ্য আয়োজনে কাজিপুর সরকারি মনসুর আলী কলেজে পহেলা বৈশাখ উদযাপন কাজিপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ পালিত পূবাইল সাংবাদিক ক্লাবে পান্তা-ইলিশ উৎসব গাজীপুরে জামিনে বের হয়ে মামলা তুলে নিতে বাদীর ওপর হামলার চেষ্টা পটুয়াখালীর মহিপুরে কোস্ট গার্ডের সাফল্য: ৬টি অবৈধ জালসহ বোট জব্দ আগামী বৈশাখ থেকে প্রতিটি জেলায় গ্রামীণ ক্রীড়া উৎসব: ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর ছেঁড়াদ্বীপ সংলগ্ন সমুদ্রে কোস্ট গার্ডের অভিযান, মাদকসহ ১০ চোরাকারবারি গ্রেফতার উল্লাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

বিএনপির মিছিলে জামায়াতের হামলা, উপজেলা বিএনপির সম্পাদক গুরুতর আহত

কিশোরগঞ্জ প্রতিনিধি: / ৫৫ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬



কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় বিএনপির একটি মিছিলে জামায়াত নেতা-কর্মীদের হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় তাড়াইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সরোয়ার আলমসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

সোমবার(০৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে তাড়াইল উপজেলার দিগদাইর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুকের পক্ষে একটি মিছিল বের হয়েছিল। একই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের শ্যালক অবসরপ্রাপ্ত কর্নেল ডা. জেহাদ খানের নির্বাচনী অফিসের সামনে দিয়ে মিছিলটি যাওয়ার সময় অতর্কিত হামলা করে তার নেতা-কর্মীরা। এতে গুরুতর আহত হন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সরোয়ার আলমসহ আরও বেশ কয়েকজন। আহত সরোয়ারসহ অন্যদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, জামায়াতের অফিসের সামনে দিয়ে বিএনপির মিছিল যাওয়ার সময় একটি পোস্টার ছেঁড়ার ঘটনাকে কেন্দ্র করে প্রথমে ধস্তাধস্তি হয় এবং পরবর্তীতে বড় আকার ধারণ করে।

বর্তমানে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করছে বলেও জানান তাড়াইল থানার ওসি জালাল উদ্দিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর