শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ
বান্দরবানে গিরিছায়া গার্ডেন রিসোর্টের সংস্কার ও আধুনিকায়ন উদ্বোধন একুশে বইমেলায় ফায়ার সার্ভিসের লিফলেট বিতরণ, আইনমন্ত্রী ও শিল্পীর প্রশংসা কূর্মিটোলা ক্যাম্পে বিশুদ্ধ পানির কল উদ্বোধন করলেন আমিনুল হক বিজিবিতে আযান ও ক্বেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ তেজগাঁও বিভাগের ছয় থানা এলাকায় অপরাধ দমনে সাঁড়াশি অভিযান, গ্রেফতার ৫৭ ভারতের শীর্ষ ধনীর তালিকায় শাহরুখ খান কক্সবাজারে ১১ কোটি টাকার ইয়াবা উদ্ধার মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন ইরান যুদ্ধের এই কয়দিনেই কয়েক বছরের সমরাস্ত্র শেষ করেছে যুক্তরাষ্ট্র: রিপোর্ট নিয়ন্ত্রিত বোলিংয়ে ২৭৪ রানে পাকিস্তানকে আটকে দিল বাংলাদেশ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিরাজগঞ্জে ট্রাক প্রতীকের প্রার্থীর গাড়িতে হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ / ৩৫ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দির শ্যামপুর এলাকায় গণ অধিকার পষিদের ট্রাক প্রতীকের প্রার্থী মল্লিকা খাতুনের গাড়ীতে হামলাসহ ইটপাটকেল নিক্ষেপের অভিযোগ ওঠেছে। এ সময় কেউ আহত না হলেও গাড়ীর কিয়দাংশ ক্ষতি হয়েছে। সোমবার রাত ৯.৩৫ মিনিটে খামারগাতী  মন্দিরের সাথে রাস্তায় হামলার ঘটনা ঘটে।

গণঅধিকার পরিষদের প্রার্থী মল্লিকা খাতুন অভিযোগ করে জানান, একডালা গ্রামে একটি প্রোগাম শেষে দক্ষিন শ্যামপুর গ্রামের আরেকটি প্রোগামে যাচ্ছিলাম। পথে খামারগাতী মন্দিরের কাছে  রাস্তায় কিছু লোকজন জড়ো ছিল। হয়তো তারা ধানের শীষের মিছিল করছিল অথবা প্রোগাম করছিল। আমার গাড়ীটি তাদের কাছে পৌছামাত্র গাড়ী লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে এবং গাড়ী গ্লাসে হাত দিয়ে থাপড়াতে ও লাথি দিতে থাকে। এ সময় অশ্লীল ভাষায় গালিগালাজও করা হয়। পরে একজন ছেলে এসে সকলকে সরিয়ে দিয়ে আমাদের পার করে দেয়।  আমরা গাড়ীর ভিতরে ছিলাম বলে কেউ আহত হয়নি। সকলেই ভয়ে ভীত ছিলাম। তবে গাড়ীর ক্ষতি হয়েছে। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর