শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ
বান্দরবানে গিরিছায়া গার্ডেন রিসোর্টের সংস্কার ও আধুনিকায়ন উদ্বোধন একুশে বইমেলায় ফায়ার সার্ভিসের লিফলেট বিতরণ, আইনমন্ত্রী ও শিল্পীর প্রশংসা কূর্মিটোলা ক্যাম্পে বিশুদ্ধ পানির কল উদ্বোধন করলেন আমিনুল হক বিজিবিতে আযান ও ক্বেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ তেজগাঁও বিভাগের ছয় থানা এলাকায় অপরাধ দমনে সাঁড়াশি অভিযান, গ্রেফতার ৫৭ ভারতের শীর্ষ ধনীর তালিকায় শাহরুখ খান কক্সবাজারে ১১ কোটি টাকার ইয়াবা উদ্ধার মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন ইরান যুদ্ধের এই কয়দিনেই কয়েক বছরের সমরাস্ত্র শেষ করেছে যুক্তরাষ্ট্র: রিপোর্ট নিয়ন্ত্রিত বোলিংয়ে ২৭৪ রানে পাকিস্তানকে আটকে দিল বাংলাদেশ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

রাজস্ব আদায়ে সিরাজগঞ্জ ট্রাফিক অফিসে আবারো রেকর্ড

নিজস্ব প্রতিবেদক: / ২৬ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
Oplus_131072


ডিসেম্বর মাসের রেকর্ড ভেঙ্গে এক মাসে রাজস্ব আদায়ে জানুয়ারী মাসে আবারো রেকর্ড গড়েছে সিরাজগঞ্জ ট্রাফিক অফিস। জানুয়ারী মাসে ৭৬২টি মামলার বিপরীতে ৪১ লাখ টাকার অধিক রাজস্ব আদায় করা হয়েছে। এরআগে গত বছরের ডিসেম্বর মাসে ৫৭৫টি মামলার বিপরীতে ৩০ লাখের অধিক টাকা রাজস্ব আদায় করা হয়েছিল। ট্রাফিক আইন অমান্য করে গাড়ি চালানো এবং সঠিক কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় যানবাহনের মালিক ও শ্রমিকদের কাছ থেকে এই জরিমানার টাকা আদায় করা হয়।

সিরাজগঞ্জ ট্রাফিক অফিসের পরিদর্শক মোফাকখারুল ইসলাম বলেন, রেজিষ্টেশন ও বৈধ কাগজপত্র বিহীন মোটরসাইকেল, বাস, ট্রাক ও সিএনজি চালানো এবং ট্রাফিক আইন অমান্য করে যানবাহন চালানোয় জানুয়ারী মাসে অনলাইনে ৭৬২টি মামলা করা হয়েছে। এসব মামলার বিপরীতে অনলাইনে ইউএস ক্যাশের মাধ্যমে রাজস্ব আদায় হয়েছে ৪১ লাখ ৫৬ হাজার ৪০০ টাকা। এই রাজস্ব আদায় সিরাজগঞ্জ ট্রাফিক অফিসের রেকর্ড। এর আগে এই অফিসে এক মাসে কখনও এতো টাকা রাজস্ব আদায় হয়নি।

পরিদর্শক মোফাকখারুল আরো বলেন, জানুয়ারী মাসে রেজিষ্টেশন বিহীন ২১৬টি মোটরসাইকেল আটকের পর মালিকরা বিআরটিএ অফিসে টাকা জমা দেওয়ার পর তা ছেড়ে দেওয়া হয়েছে। এতে বিআরটিএ অফিস প্রতিটি মোটরসাইকেল থেকে নি¤েœ ১৫ হাজার করে টাকা রাজস্ব পেয়েছে। একই কারনে সিরাজগঞ্জ সদর থানাসহ বিভিন্ন থানা হেফাজতে অন্তত: ৭৬টি রেজিষ্টেশন বিহীন মোটরসাইকেল আটকে রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর