সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দির শ্যামপুর এলাকায় গণ অধিকার পষিদের ট্রাক প্রতীকের প্রার্থী মল্লিকা খাতুনের গাড়ীতে হামলাসহ ইটপাটকেল নিক্ষেপের অভিযোগ ওঠেছে। এ সময় কেউ আহত না হলেও গাড়ীর কিয়দাংশ ক্ষতি হয়েছে। সোমবার রাত ৯.৩৫ মিনিটে খামারগাতী মন্দিরের সাথে রাস্তায় হামলার ঘটনা ঘটে।
গণঅধিকার পরিষদের প্রার্থী মল্লিকা খাতুন অভিযোগ করে জানান, একডালা গ্রামে একটি প্রোগাম শেষে দক্ষিন শ্যামপুর গ্রামের আরেকটি প্রোগামে যাচ্ছিলাম। পথে খামারগাতী মন্দিরের কাছে রাস্তায় কিছু লোকজন জড়ো ছিল। হয়তো তারা ধানের শীষের মিছিল করছিল অথবা প্রোগাম করছিল। আমার গাড়ীটি তাদের কাছে পৌছামাত্র গাড়ী লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে এবং গাড়ী গ্লাসে হাত দিয়ে থাপড়াতে ও লাথি দিতে থাকে। এ সময় অশ্লীল ভাষায় গালিগালাজও করা হয়। পরে একজন ছেলে এসে সকলকে সরিয়ে দিয়ে আমাদের পার করে দেয়। আমরা গাড়ীর ভিতরে ছিলাম বলে কেউ আহত হয়নি। সকলেই ভয়ে ভীত ছিলাম। তবে গাড়ীর ক্ষতি হয়েছে। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে।