শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
সর্বশেষ
রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নারীর মৃত্যু সিংড়ার সেই ২৪৭ জন হতদরিদ্রদের মার্চ মাসের চালের দ্বিগুণ মূল্য পরিশোধ করে আলোচনায় ইউপি চেয়ারম্যান সোহরাব পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসতে কাজ করছে সরকার : অর্থমন্ত্রী আবারও বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র ডিজেল সংকটে উল্লাপাড়ায় থমকে গেছে সেচ কার্যক্রম, দিশেহারা কৃষক চৌহালীতে আতাফল দেয়ার কথা বলে শিশুকে পাষবিক নির্যাতন তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান, গ্রেফতার ৬৩ সলঙ্গায় তিন ফসলি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযানে টেকনাফে অস্ত্র উদ্ধার, কুখ্যাত সন্ত্রাসী ডন রাসেল আটক যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টিও মারা গেছেন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

পল্লবীর ‘মাদক সম্রাজ্ঞী’ সোনিয়াসহ তিন কারবারি গ্রেফতার ,১৫ কেজি গাঁজা-ইয়াবা-হেরোইন উদ্ধার

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ৫৮ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬



রাজধানীর পল্লবীতে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে ‘মাদক সম্রাজ্ঞী’ খ্যাত সোনিয়াসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৫ কেজি গাঁজা, ৪৮০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৯৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।

সোমবার(০৯ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পল্লবী থানা পুলিশ এই দুটি অভিযান পরিচালনা করে বলে জানিয়েছে থানার একটি সূত্র।

সূত্র জানায়, গতকাল রাতে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহানের নেতৃত্বে পূর্ব কুর্মিটোলা বস্তির একটি পরিত্যক্ত টিনের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে মো. আজাদ নামের এক ব্যক্তির কাছ থেকে ৮ কেজি এবং মো. স্বপন নামের আরেক ব্যক্তির কাছ থেকে ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার মোট পরিমাণ ১৫ কেজি।

অন্যদিকে একই রাতে ওসির নেতৃত্বে পল্লবী থানাধীন মিল্লাত ক্যাম্প এলাকায় আরেকটি অভিযান চালায় পুলিশ। এ সময় মোছা. ছনি আক্তার ওরফে সোনিয়ার বসতঘর থেকে ৪৮০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৯৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়, যার মোট ওজন ১৪ গ্রাম।

উল্লেখ্য, পল্লবী মিল্লাত ক্যাম্পের দাপুটে মাদক কারবারি সোনিয়া মাদক বিক্রির সময় সেগুলোর কোয়ালিটি নিয়ে ক্রেতাদের গ্যারান্টি দিতেন। এ সংক্লান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এর আগে ভাইরাল হয়।

পল্লবী থানার ওসি আলমগীর জাহান বলেন, মাদক উদ্ধারের ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পৃথক দুই মামলা রজু হয়েছে। সোমবার তাদের আদালতে পাঠানো হবে।

তিনি আরও বলেন,পল্লবীতে মাদকবিরোধী এ ধরনের নিয়মিত চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর