মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
সর্বশেষ
জয়পুরহাটে মুরালী ভাবকি খাল খননের উদ্বোধন করেন আব্দুল বারী চুয়াডাঙ্গা পুলিশ সুপার হিসেবে যোগদান কররেন মোহাম্মদ রুহুল কবীর খান সিংড়ায় শর্টপিস ক্রিকেট টুর্নামেন্ট ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সারাদেশে মহাসড়কের ২০৭ স্থানে যানজট: ডিআইজি সলঙ্গার হাটিকুমরুলে সামিদুলের আস্তানায় প্রশাসনের অভিযান, পালিয়ে গেল মূলহোতাসহ দলবল ভৈরব: যানজট নিরসনে হাইওয়ে পুলিশের উদ্যোগ নাটোরের মাটিতে কারো কোন অন্যায় নির্যাতন মেনে নেয়া হবে না -হুইপ দুলু পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মো. রইছ উদ্দীন ঈদে যানজট এড়াতে সাভার-আশুলিয়ায় পোশাক কারখানায় ধাপে ধাপে ছুটি
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ভোলায় কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের অভিযানে ৬টি অবৈধ ট্রলিং বোট জব্দ

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ৯১ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫


ভোলার চরফ্যাশনে যৌথ অভিযানে ৬টি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তর।

সোমবার (২৭ অক্টোবর) বিকাল থেকে মঙ্গলবার (২৮ অক্টোবর) মধ্যরাত পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট চরমানিকা ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে চরফ্যাশন থানাধীন শুকখালি খালে অভিযান চালানো হয়। এসময় ৬টি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট জব্দ করা হয়।

পরে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত বোটগুলো থেকে ট্রলিং সরঞ্জামাদি অপসারণ করা হয় এবং বোটগুলোকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দুলারহাট থানায় হস্তান্তর করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, মৎস্য সম্পদ রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিষিদ্ধ সময় বা অবৈধ উপায়ে মাছ ধরার বিরুদ্ধে এ ধরনের অভিযান জেলেদের মধ্যে সচেতনতা সৃষ্টি করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর