সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
সর্বশেষ
ভোলার অবৈধ ট্রলিং বোট জব্দ, ৩ জেলে আটক এডিবির বাজেট সহায়তায় বাড়ল দেশের রিজার্ভ ইরানের সঙ্গে নতুন চুক্তি নিয়ে ধোঁয়াশায় ওবামা জেলখানায় ২১৫ পিস ইয়াবা, ২ ডেপুটি জেলারের মাদক কারবার ফাঁসে তোলপাড় যে প্রক্রিয়ায় গ্রেপ্তার হলেন সাবেক আইজিপি বেনজীর দিনাজপুরে সাবেক মন্ত্রী খুরশীদ জাহান হকের ২০তম মৃত্যুবার্ষিকী পালিত ব্রাহ্মণবাড়িয়ায় সেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার বিআরটি প্রকল্পের অগ্রগতি নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী রাজশাহীতে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য জলবায়ু-সহনশীল নগর গঠনে নীতিপত্র প্রকাশ রাজশাহী নগরীতে বাড়ি দখলের অভিযোগ: সংবাদ সম্মেলনে বিএনপি নেতার প্রতিবাদ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

পোস্তগোলায় ১০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ৭৩ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬




রাজধানীর পোস্তগোলা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ১০ লাখ টাকা মূল্যের হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০।

রবিবার(১৫ ফেব্রুয়ারি) বিকালে সংবাদমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার।

তিনি বলেন, আজ দুপুর আনুমানিক ২টা ১০ মিনিটে ডিএমপির শ্যামপুর মডেল থানা এলাকায় পোস্তগোলা ব্রিজের ওপর এ অভিযান পরিচালনা করা হয়। র‌্যাব-১০-এর একটি চৌকস আভিযানিক দল অভিযানটি পরিচালনা করে।

অভিযানে প্রায় ১০ লাখ টাকা মূল্যের ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ সময় মো. হান্নান (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তার বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বড়গাছী এলাকায়। তার বাবার নাম মৃত নুরশেদ আলী।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত হান্নান দীর্ঘদিন ধরে হেরোইনসহ বিভিন্ন মাদকদ্রব্য অবৈধভাবে সংগ্রহ করে রাজধানীসহ আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিলেন। তার বিরুদ্ধে একটি চুরির মামলা রয়েছে বলেও জানা গেছে।

উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃতের বিরুদ্ধে শ্যামপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর