শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
সর্বশেষ
মসজিদের ৫ম তলার নির্মাণকাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী আমিনুল হক তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান, গ্রেফতার ৬৯ কমলাপুরে অপহৃত শিশুকে উদ্ধার: আনসার সদস্যদের মানবিকতায় ফিরে পেল পরিবার কাজের প্রলোভনে অপহরণ, ৭ দিন পর টেকনাফে ৩ যুবক উদ্ধার কম্বোডিয়ায় অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি সতর্ক বার্তা দিল্লিতে বিমানবন্দরের রানওয়েতে দুই বিমানের সংঘর্ষ বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ইরান যুদ্ধের কারণে ইউরোপের কয়েকটি দেশে নির্ধারিত সময়ে অস্ত্র সরবরাহ করবে না যুক্তরাষ্ট্র গাড়ির ভেতর থেকে কিশোরীর গলিত মরদেহ উদ্ধারের ঘটনায় গায়ক গ্রেফতার সংরক্ষিত নারী আসনে বিএনপি মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু আজ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

চেয়ারম্যানকে থাপ্পড় মারা সেই যুবদল নেতা বহিষ্কার

মোঃ ছালেকুর রহমান, সিংড়া (নাটোর) প্রতিনিধি: / ৬৮ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬

নাটোরের সিংড়া উপজেলার ১১নং ছাতারদিঘী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক শামিম হোসেনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি সম্প্রতি সিংড়ার ছাতারদিঘী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলতাফ হোসেন আকন্দকে চড়-থাপ্পড় মারার ঘটনায় আলোচনায় আসেন।

এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী কর্মকাণ্ড এবং নানা অনাচারের কারণে তার বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাতীয়তাবাদী যুবদল-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত ইতোমধ্যে কার্যকর করেছেন।

কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মিনহাজুর ইসলাম ভূইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বহিষ্কৃত নেতা ভবিষ্যতে কোনো ধরনের অপকর্মে জড়িত হলে তার দায়-দায়িত্ব দল নেবে না। একই সঙ্গে যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানানো হয়েছে।

এ বিষয়ে বহিষ্কৃত যুবদল নেতা শামিম হোসেন বলেন, ঘটনার দিন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল আকস্মিকভাবে। আমি দলীয় শৃঙ্খলা ভঙ্গ করার কোনো ইচ্ছাকৃত কাজ করিনি। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। আমি দীর্ঘদিন ধরে দলের রাজনীতির সঙ্গে জড়িত এবং দলের আদর্শের প্রতিই আস্থাশীল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর