শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
সর্বশেষ
আবারও বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র ডিজেল সংকটে উল্লাপাড়ায় থমকে গেছে সেচ কার্যক্রম, দিশেহারা কৃষক চৌহালীতে আতাফল দেয়ার কথা বলে শিশুকে পাষবিক নির্যাতন তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান, গ্রেফতার ৬৩ সলঙ্গায় তিন ফসলি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযানে টেকনাফে অস্ত্র উদ্ধার, কুখ্যাত সন্ত্রাসী ডন রাসেল আটক যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টিও মারা গেছেন এসএসসির প্রশ্নপত্র দেয়ার নামে টাকা হাতিয়ে নিচ্ছিল চক্র, অতঃপর… সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গড়তে চায় সরকার : প্রধানমন্ত্রী রায়গঞ্জে ধান কাটায় বাধা ও হয়রানির অভিযোগে ভূমিহীনদের সংবাদ সম্মেলন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

টেকসই জ্বালানি খাতে কর্মসংস্থান সৃষ্টিতে আনসার-ভিডিপির নতুন উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ৬৫ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬



দেশের টেকসই জ্বালানি উন্নয়ন, দক্ষ মানবসম্পদ সৃষ্টি এবং সবুজ অর্থনীতির বিকাশে কার্যকর অবদান রাখতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং Sustainable and Renewable Energy Development Authority (SREDA)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর শ্রেডা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ আনসার ও ভিডিপি’র পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন উপ-মহাপরিচালক (প্রশিক্ষণ) মো. রফিকুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন SREDA’র চেয়ারম্যান ড. মো. মোজাফফ্ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন GIZ Bangladesh-এর প্রতিনিধি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রেডা’র সংশ্লিষ্ট প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক।

বক্তারা বলেন, জ্বালানি রূপান্তরের এ সময়ে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমন্বিত উদ্যোগের মাধ্যমে দক্ষ জনবল গঠন এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।

উপ-মহাপরিচালক (প্রশিক্ষণ) তার বক্তব্যে বলেন, টেকসই উন্নয়ন ও জ্বালানি রূপান্তরের এ সময়োপযোগী উদ্যোগে অংশীদার হতে পেরে বাংলাদেশ আনসার ও ভিডিপি গর্বিত।

তিনি উল্লেখ করেন, প্রায় ৬০ লক্ষ সদস্যের এ বাহিনী—যাদের প্রায় অর্ধেক নারী—দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষা, নির্বাচনকালীন দায়িত্ব পালন ও দুর্যোগ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

পাশাপাশি সদস্যদের দক্ষতা উন্নয়ন ও আয়বর্ধক কার্যক্রমে সম্পৃক্ততার মাধ্যমে জাতীয় অর্থনীতিতে অধিকতর অবদান রাখার লক্ষ্যে বাহিনী ধারাবাহিকভাবে কাজ করছে।

সমঝোতা স্মারকের আওতায় নবায়নযোগ্য জ্বালানি ও জ্বালানি দক্ষতা বিষয়ক বিভিন্ন ট্রেডে প্রশিক্ষক প্রশিক্ষণ (ToT), পাইলট প্রশিক্ষণ কার্যক্রম এবং জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (NSDA) অনুমোদিত আধুনিক ল্যাব স্থাপন করা হবে। এর মাধ্যমে সৌর বিদ্যুৎ প্রযুক্তিবিদ, বয়লার অপারেটরসহ জ্বালানি খাতে দক্ষ কর্মী তৈরি করা সম্ভব হবে। ফলে বাহিনীর সদস্যদের আত্মকর্মসংস্থান, উদ্যোক্তা সৃষ্টি এবং প্রাতিষ্ঠানিক চাকরির সুযোগ সম্প্রসারিত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এ উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে গ্রামীণ পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি, নারী ক্ষমতায়ন জোরদার এবং জলবায়ু সহনশীল উন্নয়ন নিশ্চিত হবে। সংশ্লিষ্ট সকল অংশীজনের সমন্বিত প্রয়াসে কর্মসূচির সফল বাস্তবায়ন সম্ভব হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর