রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:০২ অপরাহ্ন
সর্বশেষ
নেছারাবাদে গলা কেটে যুবককে খুনের ঘটনায় দুজনকে গ্রেপ্তার ঈদে বাসা ফাঁকা থাকলে থানায় রাখা যাবে স্বর্ণালংকারসহ গুরুত্বপূর্ণ সামগ্রী: ডিএমপি কমিশনার সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের ইফতার মাহফিল সলঙ্গায় আরিফ প্রি-ক্যাডেট স্কুলে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লাইভে এনসিপি নেতাকে জুতাপেটার হুমকি, জিমের সদস্যপদ স্থগিত মির্জা আব্বাসকে কাল সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন টিপু রায়গঞ্জে এএসআইকে পিটিয়ে আহত করার অভিযোগ, জিজ্ঞাসাবাদের জন্য আটক ১ নদীকে খাল আখ্যা দেওয়ার প্রবণতা বন্ধের দাবি, রাজশাহীতে নদী সমাবেশ রাজশাহীর সীমান্তে বিপুল পরিমান ভারতীয় এলইডি লাইট জব্দ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিরাজগঞ্জে হত্যা মামলায় ৩জনের আমৃত্যু কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক: / ৩৮ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ৭ বছর বয়সী এক শিশু হত্যায় অভিযুক্ত ৩ আসামীকে আমৃত্যু কারাদন্ড দিয়েছে আদালত। একই সাথে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও আরেক আসামীকে দুই বছরের কারাদন্ড, ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৩ মাসের কারাদন্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারী) বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ইকবাল হোসেন আসামীদের উপস্থিতিতে এ রায় প্রদান করেন।

আমৃত্যু কারাদন্ড প্রাপ্তরা হলেন, উল্লাপাড়া উপজেলার নরসিংহপাড়ার ইউসুফ আকন্দের ছেলে হাফিজুল ইসলাম, একই এলাকার আব্দুল মান্নান আকন্দের ছেলে ফিরোজ আকন্দ ও চকপাঙ্গাসী গ্রামের আব্দুস সাত্তারের ছেলে জহুরুল ইসলাম। দুই বছর সাজাপ্রাপ্ত আব্দুল মান্নান আকন্দ নরসিংহপাড়ার শুকুর আলী আকন্দের ছেলে।

নিহত ৭ বছর বয়সী শিশু তামিম হোসেন একই উপজেলার চকপাঙ্গাসী গ্রামের সোলেমান ফকিরের ছেলে।

আদালতের পিপি এ্যাড: রফিক সরকার বলেন, শিশু তামিম নরসিংহপাড়ায় নানার বাড়িতে থেকে পড়ালেখা করতো। ২০১৭ সালের ১০ ফেব্রুয়ারি নানার বাড়ি থেকে সে নিখোঁজ হয়। পরের দিন ১১ ফেব্রুয়ারি সকালে গ্রামের একটি সরিষার ক্ষেত থেকে তামিমের মরদেহ উদ্ধার করে পুলিশ। তার গলায় রশি দিয়ে মোড়ানো এবং মাথার পিছনে আঘাতের চিহ্ন ছিল। এ ঘটনায় নিহতের বাবা সোলেমান ফকির বাদি হয়ে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। তদন্ত চলাকালে পুলিশ ৩ জনকে গ্রেপ্তার করেন। পরে তারা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেন। তারা বলেন আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে শিশু তামিমকে হত্যা করা হয়েছে। তদন্ত শেষে চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। সাক্ষ্য প্রমান শেষে রায় প্রদান করেন বিচারক।





আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর