শনিবার, ২০ জুন ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
সর্বশেষ
দেশজুড়ে প্রতারণার জাল বুনেছিলেন আবুল বাশার, স্ত্রীর সংশ্লিষ্টতা পেলে ছাড় নয়: পুলিশ আইজিপির সঙ্গে সাক্ষাৎ, বাংলাদেশের ফুটবলপ্রেম বিশ্বে ছড়িয়ে দিতে চান আর্জেন্টিনার রাষ্ট্রদূত তাড়াশে সাবেক ছাত্রনেতা হাসান ইকবাল শহিদের স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিএনপি সকল সময়ে শিক্ষিত জ্ঞানী গুনীদের সম্মানিত করেছে – হুইপ দুলু কাজিপুরে মেঘাই উচ্চ  বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও স্থানীয় সাংসদকে সংবর্ধনা সিরাজগঞ্জে বর্ষার আগমনে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা শীঘ্রই “তিস্তা মেগা প্রকল্প” বাস্তবায়ন করা হবে : পানি সম্পদ মন্ত্রী অসহায় ও দুঃস্থদের মাঝে বিভিন্ন উপকরণ তুলে দেন সাংসদ আবু সাইদ চাঁদ হানাইল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল রেজাউল কাদিরের কু-কর্মের আমলনামা ফাঁস পল্লী বিদ্যুৎ বিভাগের অবহেলায় শেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মর্মান্তিক মৃত্যু
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

নিজের শক্তির জায়গায় অটল থেকে সফল মিলার

অনলাইন ডেস্ক: / ১০৫ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
-ডেভিড মিলার।

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার যখন ক্রিজে গেলেন তখন ৪ ওভার শেষে দলের রান ৩ উইকেটে ২০। সেই বিপর্যয়ের মধ্যেই ব্যাট হাতে খুনে হয়ে উঠলেন তিনি। দুর্দান্ত পাল্টা আক্রমণে ঘুরিয়ে দিলের ম্যাচের মোড়। ম্যাচের ভাগ্যও গড়া হয়ে গেল সেখানেই। অভিজ্ঞ ব্যাটসম্যান পরে বললেন, এমন কিছুই ছিল তার পরিকল্পনা।

আহমেদাবাদে টস জিতে ব্যাটিংয়ে নামা দক্ষিণ আফ্রিকা প্রথম ৩ ব্যাটারকে হারিয়ে বসে ৪ ওভারের মধ্যেই। মিলার ক্রিজে যাওয়ার পরপরই বাউন্ডারি পান ব্যাটের কানায় লেগে। পরের বলেই দারুণ শটে চার মেরে তিনি বুঝিয়ে দেন, ভড়কে যাননি। পরের ওভারে দুটি চার মারেন তিনি আর্শদিপ সিংকে।

পাল্টা আক্রমণের সেই ধারা চলতে থাকে। যোগ্য সঙ্গী পেয়ে যান তিনি ডেওয়াল্ড ব্রেভিসকে। পাওয়ার প্লে শেষেও দুজনে পাওয়ার ব্যাটিং চলতে থাকে। প্রথম ৪ ওভারে ২০ রান তোলা দল পরের ৮ ওভারে তোলে ৯১ রান! ২৯ বলে ৪৫ রান করে ব্রেভিসের বিদায়ে ভাঙে এই জুটি। ৫১ বলে ৯৭ রানের এই বন্ধনই ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট।

মিলার আরও এগিয়ে শেষ পর্যন্ত আউট হন ৩৫ বলে ৬৩ রান করে। পরে ভারত আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও ট্রিস্টান স্টাবসের ২৪ বলে ৪৪ রানের ইনিংসে শেষ পর্যন্ত ১৮৭ রানের পুঁজি পায় প্রোটিয়ারা। পরে বোলারদের অসাধারণ পারফরম্যান্সে ভারতকে ১১১ রানেই গুটিয়ে দিয়ে দারুণ এক জয় পায় গত বিশ্বকাপের রানার্স আপরা।

ম্যান অব দা ম্যাচ হয়ে মিলার বললেন, চাপের মধ্যে ক্রিজে গেলেও মাথা নুইয়ে রাখতে চাননি তিনি। মীলাড় বোলেণ, নিশ্চিত করতে চেয়েছি যেন নিজের শক্তির জায়গায় অটল থাকতে পারি এবং খোলসে না ঢুকে পড়ি। পাওয়ার প্লের ভেতর সব ফিল্ডার তো বৃত্তের ভেতরই। তাই চেয়েছি তাদের ওপর দিয়ে বল পাঠাতে। চেষ্টা করেছি জুটি গড়ে তুলতে, প্রান্ত বদল করতে এবং নিজের জোনে বল পেলে কাজে লাগাতে।

মিলার ও ব্রেভিসের ব্যাটিংয়ের উল্লেখযোগ্য দিক ছিল স্পিন বোলিংয়ে পাল্টা আক্রমণ। ভারুন চক্রবর্তি এমনিতে বেশ ক্ষুরধার স্পিনার। তার বলে দ্রুত রান তোলা বেশ কঠিন। খুব খরুচে দেখা যায় তাকে খুব কম দিনই। সেই ভারুনকেই তুলাধুনা করে ছাড়েন দুজন। শেষ পর্যন্ত ৪ ওভারে ৪৭ রান দেন এই স্পিনার।

মিলার বলেন, পরিকল্পনা করেই স্পিনের সামনে আগ্রাসী ছিলেন তারা। তিনি জানান, আমাদের ভাবনা ছিল, ভারতীয় স্পিনারদের সামনে আগ্রাসী হওয়ার। বিশ্বমানের সব বোলার আছে তাদের। আমরা অনেক খেলেছি তাদের বিপক্ষে। চেয়েছি তাদেরকে চাপে ফেলতে এবং নিজেরা যেন এমন জায়গায় যেতে পারি যে, কাজটা ঠিকঠাক করতে পারি। আজকে আমরা পেরেছি ভালোভাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর