বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
সর্বশেষ
হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ হরমুজ খোলা নিয়ে ধোঁয়াশা, এশিয়ায় সামান্য বাড়লো জ্বালানি তেলের দাম আগামী ৫ দিন বৃষ্টির আভাস প্রীতি জিনতার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে অবশেষে নীরবতা ভাঙলেন ব্রেট লি নানা আয়োজনে কাজিপুর সরকারি মনসুর আলী কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত  কাজিপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস- উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে খানসামায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ কুড়িগ্রামে বিকাশ ব্যবসায়ীদের মধ্যে বাংলা কিউআর সম্পর্কে সচেতনতা বাড়াতে মতবিনিময় পাচ ঠাকুরীতে পল্লী বাধন উন্নয়ন সংস্থার ম্যানেজার গ্রাহকের লক্ষ লক্ষ টাকা নিয়ে উধাও সিরাজগঞ্জের তাড়াশে খালকুলা বাজার এলাকায় বাসের চাপায় নিহত ১
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

রায়গঞ্জে কৃষিজমির মাটি কাটায় ১৪ জনের কারাদণ্ড সাতটি ট্রাক জব্দ

নিজস্ব প্রতিবেদক: / ১৩২ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬


সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় কৃষিজমির টপসয়েল (উপরিভাগের মাটি) কেটে বিক্রি করার দায়ে ১৪ জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় সাতটি ডাম্প ট্রাক জব্দ করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন,রায়গঞ্জ উপজেলার চন্দন বসাক, মো. রহমাতুল্লাহ, মো. শাহীন, শাহাদাত হোসেন, আবু তাহের, শামীম শেখ, খলিল মণ্ডল, আইয়ুব আলী, রাসেল হোসেন, মো. নাসিম, মো. আব্দুল খালেক, তাড়াশ উপজেলার সুশান্ত কুমার সিং ও মো. আসলাম এবং উল্লাপাড়া উপজেলার মেরাজুল ইসলাম।

বুধবার সকালে সহকারী কমিশনার (ভূমি) মাসুদ রানা ভ্রাম্যমাণ আদালতে তাদের কারাদণ্ড দেন। এর আগে মঙ্গলবার রাতভর উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়।

সহকারী কমিশনার (ভূমি) মাসুদ রানা বলেন, ভ্রাম্যমাণ আদালতে ১২ জনকে দুই মাস করে, একজনকে চার মাস ও একজনকে এক মাস করে মোট ১৪ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘কৃষিজমির টপসয়েল (উপরিভাগের মাটি) কেটে বিক্রি আইনত অপরাধ। কৃষিজমির উর্বরতা রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। দণ্ডপ্রাপ্তদের থানা পুলিশের মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর