বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২২ অপরাহ্ন
সর্বশেষ
অন্য ছেলের সঙ্গে সম্পর্কে জড়ায় বিন্তি, ক্ষোভে হত্যা করে সিয়াম: ডিসি মাসুদ ছয় অটোরিকশাসহ ২ জন গ্রেফতার প্রধানমন্ত্রীর নির্দেশে অপহৃত কিশোর উদ্ধার, চার অপহরণকারী গ্রেফতার নৌ-পুলিশের সাঁড়াশি অভিযানে ৭ দিনে ৫ কোটি ৬৫ লাখ মিটার অবৈধ জাল জব্দ, গ্রেফতার ৩০৬  সংবাদ প্রকাশের পরে তাড়াশ সদর ইউনিয়ন ভূমি উপসহকারী মোঃ আরিফুল ইসলাম পলাশকে শাস্তিমূলক বদলি পুলিশ সার্জেন্টের ১৮০ শূন্য পদে দ্রুত নিয়োগ: স্বরাষ্ট্রমন্ত্রী অনেক টাকা আয় করলেও শেষে কিছুই থাকে না: তামান্না ২৫ দিনে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা শেখ হাসিনার বিকল্প নেতৃত্ব নিয়ে যা ভাবছে আ.লীগের হাইকমান্ড? বাংলাদেশে এলো টেকনোর নতুন ফোন: ক্যামন ৫০ সিরিজ ও পোভা কার্ভ ২ ফাইভ-জি
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

দেশে একলাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম.এ মুহিত

নিজস্ব প্রতিবেদকঃ / ৮ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম.এ মুহিত বলেছেন, নির্বাচনী ইশতেহারে স্বাস্থ্যখাতকে অত্যন্ত গুরুত্ব ও অগ্রাধিকার দেয়া হয়েছে। স্বাস্থ্যখাতে বাজেট বৃদ্ধিসহ তৃনমুল পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌছে দিতে দেশে একলাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে। তৃনমুলে পর্যায়ে উন্নত চিকিৎসার জন্য এসকল কর্মীদের উন্নত প্রশিক্ষন, নিয়মিত যেন তারা কর্মস্থলে থাকেন এবং যন্ত্রপাতি, ওষুধপত্র সাপ্লাই দেয়া হবে। আর ডাক্তাররা যদি রোগীদের ভদ্রভাবে সময় নিয়ে চিকিৎসাপত্র প্রদান করেন তবে শতকরা ৮০ভাগ রোগী এমনিতেই ভাল হয়ে যাবে মন্তব্য করেছেন তিনি। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে জেলা কর্মরত সকল কর্মকর্তাদের সাথে মতবিনিময় ও সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল পরিদর্শন শেষে এসব কথা বলেন।

তিনি বলেন, বিভিন্ন হাসপাতালের জায়গা দখল ও দালালদের দৌরাত্ম নিরসনে কেন্দ্রীয় সরকারের পক্ষে সম্ভব নয়। এ জন্য প্রত্যেককে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। পুলিশ দিয়ে সাময়িক বন্ধ করা হয় তবে প্রত্যক নাগরিককে হাসপাতালগুলো নিজের হাসপাতাল মনে করতে হবে। যেখানে অন্যায় দেখবেন সেখানেই সকলে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করবেন।

তিনি বলেন, স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় জেলার সকল হাসপাতালের সরঞ্জাম, চিকিৎসক সংকট, জনবল সংকটের বিস্তারিত তথ্য নেয়া। পর্যায়ক্রমে আমরা সব সমস্যার সমাধান করব।

তিনি বলেন, প্রত্যেক ডাক্তারদের নিয়মিত অফিসে রোগী দেখতে হবে। কেউ যেন অনুপস্থিত থাকে না। তাহলে অনেক সমস্যা দুর হবে। তিনি বলেন, মহাসড়কের পাশে ট্রমা সেন্টারটি বিগত সময়ে চালু করা হয়নি। আমরা অগ্রাধিকার ভিত্তিতে ট্রমা সেন্টারটি দ্রুত চালু করবো।

এ সময় জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সিভিল সার্জন ডা. রুহুল আমিনসহ জেলার স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর