বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
সর্বশেষ
ইংলিশ মিডিয়াম শিক্ষার্থীদের টিউটর খোঁজায় নতুন অ্যাপ মূল্যস্ফীতি ও কৃষি উৎপাদন বিবেচনায় জ্বালানি মূল্যনীতি পুনর্বিন্যাস করুন : মঞ্জু পরীক্ষা শেষে জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ৮ অক্টোবর মার্কিন রণতরীর ৮ সেনা আত্মহত্যার চেষ্টা করেন ১০ কোটির সেতুতে রডের বদলে বাঁশ: উপসহকারী প্রকৌশলী বরখাস্ত, সাব-ঠিকাদার গ্রেফতার মাকে হত্যার পর বাবাকে কুপিয়ে আহত, ছেলে আটক বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি ফুটওভার ব্রিজ হকারমুক্ত করতে গুলশানে ট্রাফিক পুলিশের অভিযান পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

নতুন নামে সর্বজনীন অগ্রযাত্রা: ‘বন্ধু যুব কল্যাণ সংগঠন’-এর পথচলা শুরু

মোঃ রবিন খান, নিজস্ব প্রতিবেদক: / ২২৪ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

মানবিক মূল্যবোধ, স্বেচ্ছাসেবী চেতনা ও রক্তদানের অঙ্গীকারকে আরও বিস্তৃত পরিসরে পৌঁছে দিতে নাম পরিবর্তনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে দীর্ঘদিনের পরিচিত এক স্বেচ্ছাসেবী সংগঠন। পূর্বের নাম “বামিহাল নবজাগরণ স্বেচ্ছায় রক্তদান সংগঠন” পরিবর্তন করে নতুন নাম নির্ধারণ করা হয়েছে বন্ধু যুব কল্যাণ সংগঠন (Friends Youth Welfare Organization)।

কার্যনির্বাহী পরিষদ ও উপদেষ্টা পরিষদের যৌথ সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। সংগঠনের নেতৃবৃন্দ জানান, নির্দিষ্ট এলাকা-কেন্দ্রিক পরিচয়ের গণ্ডি পেরিয়ে সর্বজনগ্রাহ্য ও সর্বজনীন একটি প্ল্যাটফর্ম গড়ে তোলাই নাম পরিবর্তনের মূল উদ্দেশ্য।

প্রতিষ্ঠালগ্নে মাত্র ১০–১৫ জন রক্তদাতাকে নিয়ে সংগঠনটির যাত্রা শুরু হয়। সময়ের পরিক্রমায় সেই ক্ষুদ্র উদ্যোগ আজ বৃহৎ পরিসরে রূপ নিয়েছে। বর্তমানে প্রায় ৫০০ জন সক্রিয় রক্তদাতা সংগঠনের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। প্রতিষ্ঠাকালীন সদস্যদের নিষ্ঠা, বর্তমান নেতৃত্বের দূরদর্শিতা এবং স্বেচ্ছাসেবীদের একনিষ্ঠ প্রচেষ্টায় সংগঠনটি আজ একটি আস্থার নাম হিসেবে পরিচিতি লাভ করেছে।

নেতৃবৃন্দ আরও জানান, নতুন পরিচয়ে সংগঠনটি পূর্বের ন্যায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির পাশাপাশি অসহায় ও দুস্থ মানুষের সহায়তা, স্বাস্থ্যসেবা বিষয়ে সচেতনতা, যুব উন্নয়নমূলক কার্যক্রমসহ বিভিন্ন সামাজিক উদ্যোগ আরও সুসংগঠিত ও বৃহৎ পরিসরে পরিচালনা করবে।

তারা আশা প্রকাশ করেন, নতুন নাম ও নতুন উদ্যম নিয়ে ‘বন্ধু যুব কল্যাণ সংগঠন’ মানবকল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে। সংগঠনের এই অগ্রযাত্রায় সকলের সহযোগিতা ও দোয়া কামনা করা হয়েছে।

উল্লেখ্য, স্বেচ্ছাসেবী চেতনায় গড়ে ওঠা এ সংগঠনটি ইতোমধ্যে বহু মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক দায়িত্ব পালন করে প্রশংসা অর্জন করেছে। নতুন নামের মাধ্যমে সেই সেবাধর্মী কার্যক্রম আরও বিস্তৃত হবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর