শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জে বর্ষার আগমনে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা শীঘ্রই “তিস্তা মেগা প্রকল্প” বাস্তবায়ন করা হবে : পানি সম্পদ মন্ত্রী অসহায় ও দুঃস্থদের মাঝে বিভিন্ন উপকরণ তুলে দেন সাংসদ আবু সাইদ চাঁদ হানাইল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল রেজাউল কাদিরের কু-কর্মের আমলনামা ফাঁস পল্লী বিদ্যুৎ বিভাগের অবহেলায় শেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মর্মান্তিক মৃত্যু হৃদরোগ হাসপাতালে মোবাইল চুরির চেষ্টা,আনসারের হাতে আটক যুবক সিরাজগঞ্জ-বগুড়া রেলপথে রায়পুর জংশনের দাবিতে মানববন্ধন পেট্রোল-ডিজেলের বড় মূল্য হ্রাস পাকিস্তানে নেইমারের ফেরার দিনক্ষণ জানালেন কোচ আনচেলত্তি নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার পোস্টারে সোনালি দিনের ছোঁয়া

অনলাইন ডেস্ক: / ১২০ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে দর্শকদের উচ্ছ্বাসের শেষ নেই। এরইমধ্যে প্রকাশ পেল নব্বই দশকের আবহে সিনেমার পোস্টার।

পোস্টার প্রকাশ করে প্রযোজনা প্রতিষ্ঠানটি লিখেছে, ‘একটা ট্রেন, এক রাত। আর সফরসঙ্গী? অনেক গল্প। “বনলতা এক্সপ্রেস”-এ সফরের জন্য প্রস্তুত তো আপনারা?’

পোস্টার প্রকাশ করে নির্মাতা তানিম নূর লেখেন, ‘বনলতা এক্সপ্রেস’র অফিশিয়াল পোস্টার। ‘উৎসব’ টিমের পক্ষ থেকে। ‘বনলতা এক্সপ্রেস’ আসছে এই ঈদুল ফিতরে আপনার কাছের প্রেক্ষাগৃহে। আপনি যাত্রী হিসেবে চড়তে আসছেন তো বনলতা এক্সপ্রেসে!’

পুরোনো দিনের আবহে বানানো এই পোস্টারে লেখা ছিল, ‘এটি কেবল একটি সাধারণ গল্প নয় বরং ‘১০০% খাঁটি বাংলাদেশি ছায়াছবি।’ চিত্রা নামের এক মেয়ের এক দিনের ট্রেন জার্নির অভিজ্ঞতা নিয়ে সিনেমার কাহিনি। এতে চিত্রা চরিত্রে অভিনয় করেছেন সাবিলা নূর।

সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয়ে আরও আছেন শরীফুল রাজ, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম প্রমুখ। এরইমধ্যে সিনেমাটির শুটিং শেষ হয়েছে, এখন চলছে পোস্ট-প্রোডাকশনের কাজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর