শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
সর্বশেষ
সিংড়ায় জমি নিয়ে বিরোধের জেরে কৃষকের আবাদকৃত সরিষা কেটে নিল প্রতিপক্ষ ইভটিজিংয়ে বাঁধা : সিরাজগঞ্জের উল্লপাড়া দুই গ্রামের সংঘর্ষে যুবক নিহত ফ্যামিলি কার্ড সবাই পাবে, টার্গেট কোন গ্রুপ থাকবে না: নাটোরে প্রতিমন্ত্রী পুতুল জেসিআই ঢাকা পায়োনিয়ার লোকাল প্রেসিডেন্ট হিসেবে এস এম নূরুন নবী হাসানের অভিষেক রাবি গ্রীন ভয়েসের দায়িত্ব হস্তান্তর ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজনীতিতে স্বস্তি ফিরলেও অর্থনীতিতে ঝুঁকি বেড়েছে পারমাণবিক অস্ত্রের প্রস্তাব পেলে আনন্দের সঙ্গে গ্রহণ করতাম: জেলেনস্কি ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার পোস্টারে সোনালি দিনের ছোঁয়া আজকের স্বর্ণের দাম নতুন গান নিয়ে আসছে ব্যান্ড নিসর্গ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ফ্যামিলি কার্ড সবাই পাবে, টার্গেট কোন গ্রুপ থাকবে না: নাটোরে প্রতিমন্ত্রী পুতুল

মোঃ রবিন খান, নিজস্ব প্রতিবেদক: / ৫ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

‎মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেছেন, ফ্যামিলি কার্ড একটি পরিবারকে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করার জন্য। পরিবারের বয়োজ্যেষ্ঠ নারী যে প্রতিনিধি থাকবেন, মা বা বোন তার নামে ফ্যামিলি কার্ড হবে। এটা একটি সর্বজনীন প্রজেক্ট। পর্যায়ক্রমে এটি সবাই পাবে, টার্গেট কোন গ্রুপ থাকবে না।

‎শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে নাটোর সার্কিট হাউজে জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন।

‎প্রতিমন্ত্রী বলেন, আমরা বিগত সময় গুলোতে দেখেছি আমাদের যে কার্ড গুলো আছে, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, কৃষি, গর্ভবতী ভাতা কার্ড আছে এই সকল কার্ড গুলো ডিস্ট্রিবিউশন লেভেলে গিয়ে অনেক ধরনের দুর্নীতি হয়েছে। অনেক সময় দেখা গেছে যাদের মাধ্যমে এই কার্ড গুলো ডিস্ট্রিবিউশন হতো তারা অনেক সময় সুবিধা ভোগীদের কাছ থেকে টাকা চাইতো। এই বিষয়গুলো বন্ধ করার জন্য আমরা পর্যায়ক্রমে ইন্টিগ্রেটেড সিস্টেমে আগাবো। যেন সকল কার্ডগুলো কে নিয়ে একটি কার্ড করা যায়।

‎ফারাজানা শারমিন বলেন, যেহেতু ফ্যামিলি কার্ডে যে অ্যামাউন্ট দেয়া হবে আড়াই হাজার টাকা এটা বিদ্যমান অন্যান্য কার্ডগুলো থেকে অনেক বেশি। তাই সুবিধাভোগীরা ওটাই নিতে চাইবেন। সেক্ষেত্রে আমরা প্রক্সিমিটি টেস্টের মাধ্যমে স্কোরিং ভিত্তিতে এই মুহূর্তে হতদরিদ্র, দরিদ্র এবং নিম্নবিত্ত এই তিনটি সেক্টরের কাছে কার্ড পৌঁছানোর চেষ্টা করব। পর্যায়ক্রমে এটা মধ্যবিত্ত এবং উচ্চবিত্তর কাছে পৌঁছাবে।

‎এ সময় নাটোর জেলা প্রশাসক আসমা শাহীন,পুলিশ সুপার আবদুল ওয়াহাব, অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হায়াতসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর