শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
সর্বশেষ
চাঁদাবাজির সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের প্রকাশ্যে হুমকি কাজিপুরে  আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বিএনপির কর্মীর হাতে ওয়ার্ড  বিএনপির সহসভাপতি খুন জয়পুরহাটে ৩০ লাখ টাকার মূর্তি সহ পাচারকারী গ্রেফতার সিংড়ায় জমি নিয়ে বিরোধের জেরে কৃষকের আবাদকৃত সরিষা কেটে নিল প্রতিপক্ষ ইভটিজিংয়ে বাঁধা : সিরাজগঞ্জের উল্লপাড়া দুই গ্রামের সংঘর্ষে যুবক নিহত ফ্যামিলি কার্ড সবাই পাবে, টার্গেট কোন গ্রুপ থাকবে না: নাটোরে প্রতিমন্ত্রী পুতুল জেসিআই ঢাকা পায়োনিয়ার লোকাল প্রেসিডেন্ট হিসেবে এস এম নূরুন নবী হাসানের অভিষেক রাবি গ্রীন ভয়েসের দায়িত্ব হস্তান্তর ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজনীতিতে স্বস্তি ফিরলেও অর্থনীতিতে ঝুঁকি বেড়েছে
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিংড়ায় জমি নিয়ে বিরোধের জেরে কৃষকের আবাদকৃত সরিষা কেটে নিল প্রতিপক্ষ

মোঃ ছালেকুর রহমান, সিংড়া (নাটোর) প্রতিনিধি: / ৬ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

নাটোরের সিংড়ায় জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে প্রকাশ্য দিবালোকে কৃষকের আবাদকৃত প্রায় ১ বিঘা জমির পাকা সরিষা কেটে নিয়ে গেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় থানায় অভিযোগ সহ মানববন্ধন করেছে এলাকাবাসী।

ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার সকালে সিংড়া উপজেলার গুটিয়া মহিষমারী গ্রামে। ভুক্তভোগী ওই কৃষকের নাম মতলেব হোসেন। তিনি উপজেলার বিলদহর গ্রামের বাসিন্দা। ভুক্তভোগী কৃষকের ক্ষতির পরিমান প্রায় ৫০ হাজার টাকা।

এ ঘটনায় প্রতিপক্ষ দড়ি মহিষমারী গ্রামের হাশেম আলীর ছেলে মোঃ রফিকুল ইসলাম সহ ৮ জনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ করেছে ওই কৃষক।

এদিকে এঘটনার প্রতিবাদে গতকাল শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় ফসলের ক্ষতিপুরণ ও দোষীদের ন্যায় বিচারের দাবিতে ক্ষতিগ্রস্থ ওই কৃষকের জমিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

মানববন্ধনে ভুক্তভোগী কৃষক মতলেব হোসেন জানান, ২০০৮ সালে পার্শ্ববর্তী গুটিয়া মহিষমারী গ্রামে (নজরপুর মৌজা) ৭২ শতাংশ জমি ক্রয় করে খাজনা খারিজ সম্পন্ন করে ভোগদখল করে আসছি। প্রতিপক্ষ জমির মালিকানা দাবি করে নাটোর জজকোর্টে মামলা করেন। কিছুদিন পর মামলা খারিজ হয় এবং মহামান্য আদালত আমার পক্ষে রায় দেন।

এমতাবস্থায় চলতি মৌসুমে ওই জমিতে সরিষার আবাদ করি। দুই একদিনের মধ্যে পাকা সরিষা ঘরে তুলবো এমন সময় ঘটনার দিন সকালে প্রতিপক্ষ রফিকুল ইসলাম লাঠিসোঁটা নিয়ে ১৫ থেকে ২০ জনের একটি সংঘবদ্ধ দল আমার জমির সরিষা জোর করে কেটে নিয়ে বাড়িতে যায়। আমার জমির দলিপত্র সহ মামলার রায়ের কাগজপত্র আছে। আমি ন্যায় বিচার চাই।

মানববন্ধনে আরো বক্তব্য দেন, বিলদহর গ্রামের আব্দুল মতিন, গুটিয়া মহিষমারী গ্রামের আক্কাস আলী, কামাল পাশা প্রমূখ।

অন্যদিকে, অভিযোগে অভিযুক্ত রফিকুল ইসলাম ও হাসেমসহ অন্যান্যরা দাবি করে বলেন, আমরা আমাদের নিজের জমির সরিষাই কেটেছি। অন্য কারো জমির সরিষা আমরা কাটিনি। আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে।

সিংড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আব্দুল নূর জানান, এঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর