শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
সর্বশেষ
রাসিকের প্রশাসক হিসেবে মোসাদ্দেক হোসেন বুলবুলকে চান নগরবাসী ​রাজশাহীতে পথচারীদের মাঝে মাসব্যাপী ইফতার বিতরণ শুরু চাঁদাবাজির সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের প্রকাশ্যে হুমকি কাজিপুরে  আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বিএনপির কর্মীর হাতে ওয়ার্ড  বিএনপির সহসভাপতি খুন জয়পুরহাটে ৩০ লাখ টাকার মূর্তি সহ পাচারকারী গ্রেফতার সিংড়ায় জমি নিয়ে বিরোধের জেরে কৃষকের আবাদকৃত সরিষা কেটে নিল প্রতিপক্ষ ইভটিজিংয়ে বাঁধা : সিরাজগঞ্জের উল্লপাড়া দুই গ্রামের সংঘর্ষে যুবক নিহত ফ্যামিলি কার্ড সবাই পাবে, টার্গেট কোন গ্রুপ থাকবে না: নাটোরে প্রতিমন্ত্রী পুতুল জেসিআই ঢাকা পায়োনিয়ার লোকাল প্রেসিডেন্ট হিসেবে এস এম নূরুন নবী হাসানের অভিষেক
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

বিএনপির কর্মীর হাতে ওয়ার্ড  বিএনপির সহসভাপতি খুন

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি: / ৩ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

চারঘাটে ইসলামী জালশায় প্রধান অতিথি এমপি, নাকি দলীয় নেতা এ দ্বন্দের জেরে

রাজশাহীর চারঘাটে ইসলামী জালশায় নবাগত এমপি আবু সাইদ চাঁদকে প্রধান  অতিথি করাকে কেন্দ্র করে বিএনপির একটি অংশের কয়েকজন দুর্বৃত্তের হামলায়  এরশাদ আলী নামের একব্যাক্তি নিহত হয়েছেন। উপজেলার ইউসুফপুর ইউনিয়নের  সিপাইপাড়া গ্রামে হত্যাকান্ডের এ ঘটনা ঘটে। নিহত এরশাদ আলী(৬০) সিপাইপাড়া ওয়ার্ড বিএনপির সহসভাপতি পদে দায়িত্ব পালন করছিলেন এবং তিনি নবাগত সংসদ সদ্য আবু সাইদ চাঁদের অনুসারী। তিনি ওই গ্রামের মৃত  শহীদ আলীর ছেলে। পুলিশ ঘটনাস্থল থেকে নিহত লাশ উদ্ধার করেছে। আগামী কাল লাশ ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হবে বলে জানিয়েছেন চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (চলতি দায়িত্বে) উপপরির্দক সিরাজুল ইসলাম।

নিহতের পারিবারিক সুত্রে ও পুলিশ জানায়, শুক্রবার জুমার নামাজের পর স্থানীয়রা মসজিদে বসে একটি ইসলামী জলসা আয়োজন করার ব্যাপারে আলোচনা করছিলেন। এ সময় এক পক্ষ বিএনপি নেতা জেলা যুবদলের সাবেক সভাপতি ও সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের মনোনয়ন প্রত্যাশী আনোয়ার হোসেন উজ্জলকে প্রধান অতিথি করতে চাই। আর অন্য পক্ষ চায় বর্তমান এমপি আবু সাই চাঁদকে।

এ নিয়ে দুপক্ষের মধ্যে তর্কাতর্কিতে আলোচনা ভেস্তে যায়। এরপর রাত ১০টার দিকে এরশাদ আলী তারাবীর নামাজ শেষে বাড়িতে ফিরছিলেন। ওই  সময় জালাল নামের এক ব্যাক্তির চায়ের দোকানে বসে ছিলেন আনোয়ার হোসেন উজ্জ্বলের আপন চাচাত ভাই সাইদুর রহমান, গাজী, সুমন আলী, সাব্বির, আশাদুল, জোয়াদসহ কয়েকজন। তারা এরশাদ আলীকে দেখতে পেয়ে লাঠি ও পেয়ারা গাছের ডাল দিয়ে পেটাতে থাকেন। এ সময় ঘটনাস্থলেই এরশাদ আলীর মৃত্যু হয়। এরশাদ আলীর বাড়ের পাশেই ঘটনাটি ঘটে। পরে পরিবারের সদস্যরা মরদেহ বাড়ি নিয়ে যান।

এসআই সিরাজুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তরা ঘটনার পর পরই পালিয়েছেন। তাদের আটকের চেষ্টা চলছে। আর নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে। এ ব্যাপারে থানায় হত্যা মামলাও হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর