রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
সর্বশেষ
প্রায় আট হাজার নাগরিককে ফেরত পাঠালো সৌদি আরব শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্য করা সেই যুবক ৭ দিনের রিমান্ডে মাদারীপুর সদর হাসপাতালে ৯ কোটি টাকার টেন্ডার হ্যাক হওয়ার অভিযোগ কুড়িগ্রামে রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটির পরিচিতি সভা মেহেরপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন সিরাজগঞ্জে ফ্ল্যাটের তালা ভেঙে ৬৪ লাখ টাকার স্বর্ণালংকার সহ দুঃসাহসিক চুরি মানসিক সুস্থতা নিশ্চিতে অর্থনৈতিক সংকট মোকাবিলা করতে হবে: চিফ হুইপ বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত-প্রস্তাব’ সম্পর্কিত কমিটির বৈঠক স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ বীরগঞ্জে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

রাজশাহী নগরীতে পলাশ ট্রেডার্সের গোডাউনে আগুন- প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি

রাজশাহী প্রতিনিধি : / ১৬৮ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২ মার্চ, ২০২৬

রাজশাহী নগরীর পলাশ ট্রেডার্স নামে একটি গোডাউনে অগ্নিকাণ্ডে গোডাউনের মোট মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস সঠিক সময়ে পৌঁছালেও পানির অভাবে আগুন নিয়ন্ত্রণে সমস্যায় পড়তে হয় ফায়ার সার্ভিস সদস্যদের।
রবিবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর কাটাখালি থানার শ্যামপুর পশ্চিম পাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডের সময় গোডাউনের ভিতরে পানি, চিপস্, ড্রিংস চকলেট, বিস্কুট, কয়েল-সহ অন্যান্য মালামাল ছিল, যা দ্রুত পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুণ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। শুরুতে পানি সরবরাহ না পাওয়ায় আগুন নিয়ন্ত্রণে নিতে পারছিলেন না। পরে ১৪ পায়ের ড্রেন থেকে পানি সংগ্রহ করে চেষ্টা চালানো হচ্ছে।

পলাশ ট্রেডার্সের স্বত্বাধিকারী পলাশ জানান, তাঁর পিতা মন্টু হাজির মালিকাধীন এই গোডাউনে রাখা ছিল প্রায় ৫০ লাখ টাকা মূল্যের বিভিন্ন পণ্য। তিনি আরও বলেন, অবশিষ্ট কিছু নাই, সকল মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। তবে আগুন কী কারণে লেগেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ফায়ার সার্ভিসের সদস্যরা জানান, এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি।#

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর