মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ
রায়গঞ্জে অসহায় বৃদ্ধার পাশে দাঁড়ালেন স্বেচ্ছাসেবী ও সাংবাদিক সিরাজগঞ্জে ইসলামী ছাত্র শিবিরের ইফতার মাহফিল জ্বালানি তেলের ‘কৃত্রিম সংকট’ বন্ধ অধিকাংশ পাম্প সিরাজগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু কাজিপুরে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ রাখতে সর্বাত্বক চেষ্টা করা হবে  ; সাংসদ সেলিম রেজা  রাজশাহীতে ডিবির অভিযানে মাদক কারবারী গ্রেফতার-৩, পলাতক-১ রাজশাহীতে ভারতীয় মদ, ফেনসিডিল ও কীটনাশক জব্দ রাজশাহীর বাঘায় সিএনজি ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২ কাজিপুরে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ রাখতে সর্বাত্বক চেষ্টা করা হবে  ; সাংসদ সেলিম রেজা  কর্মক্ষেত্রে এবং জনসমক্ষে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কিশোরগঞ্জে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: / ২১ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৭ মার্চ, ২০২৬


কিশোরগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ মার্চ) সকাল সাড়ে ৯ টায় কিশোরগঞ্জ পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন।

সভায় মার্চ ২০২৬ মাসে অপরাধ নিয়ন্ত্রণ ও বিভিন্ন ক্ষেত্রে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ জেলার বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তাদের মাঝে ক্রেস্ট প্রদান করেন পুলিশ সুপার।

এছাড়া আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেনের ব্যক্তিগত উদ্যোগে কিশোরগঞ্জ জেলার অধীন সকল থানা, ফাঁড়ি, তদন্ত কেন্দ্র, ক্যাম্প ও পুলিশ লাইন্সে কর্মরত কর্মকর্তা ও সদস্যদের মাঝে ঈদ উপহার হিসেবে পাঞ্জাবি প্রদান করা হয়। এতে জেলার পুলিশ সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় পুলিশ সুপার উপস্থিত অফিসার ও ফোর্সদের বিভিন্ন বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।

পরে দুপুর ১২টায় জেলা পুলিশ সুপারের সভাপতিত্বে জেলা পুলিশের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং অপরাধ দমনে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), জেলার সকল সার্কেল অফিসার, সকল থানার অফিসার ইনচার্জ, ক্যাম্প, ফাঁড়ি ও তদন্ত কেন্দ্রের ইনচার্জসহ পুলিশ লাইন্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর