রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
সর্বশেষ
ভোলার অবৈধ ট্রলিং বোট জব্দ, ৩ জেলে আটক এডিবির বাজেট সহায়তায় বাড়ল দেশের রিজার্ভ ইরানের সঙ্গে নতুন চুক্তি নিয়ে ধোঁয়াশায় ওবামা জেলখানায় ২১৫ পিস ইয়াবা, ২ ডেপুটি জেলারের মাদক কারবার ফাঁসে তোলপাড় যে প্রক্রিয়ায় গ্রেপ্তার হলেন সাবেক আইজিপি বেনজীর দিনাজপুরে সাবেক মন্ত্রী খুরশীদ জাহান হকের ২০তম মৃত্যুবার্ষিকী পালিত ব্রাহ্মণবাড়িয়ায় সেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার বিআরটি প্রকল্পের অগ্রগতি নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী রাজশাহীতে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য জলবায়ু-সহনশীল নগর গঠনে নীতিপত্র প্রকাশ রাজশাহী নগরীতে বাড়ি দখলের অভিযোগ: সংবাদ সম্মেলনে বিএনপি নেতার প্রতিবাদ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

তেজগাঁও বিভাগের ছয় থানা এলাকায় অপরাধ দমনে সাঁড়াশি অভিযান, গ্রেফতার ৮২

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ১২৮ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৭ মার্চ, ২০২৬



ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের ছয় থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৮২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে তেজগাঁও বিভাগের নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।

শনিবার (০৭ মার্চ ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ডিএমপির তেজগাঁও বিভাগের ছয় থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৮২ জনকে গ্রেফতার করেছে সংশ্লিষ্ঠ থানা পুলিশ।

অভিযানে, মোহাম্মদপুরে ২০,আদাবরে ১২, শেরেবাংলা নগরে ৯,তেজগাঁও থানা ১৭ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৬ ও হাতিরঝিল থানায় ১৮ জনকে গ্রেফতার করেছে।

মোহাম্মদপুর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো- আরমান (২৮), শাওন ওরফে শ্রাবণ (২২), রবিউল মুন্সী (২৭), সোহেল ওরফে কালাচান (২৭), রাসেল (৪৫), মোহাম্মদ আলম (৩০), সাজু আহমেদ (২৪), সাজ্জাদ হোসেন (৩০), আমির হোসেন (২৭), ফয়সাল হোসেন (৩৫), রেশমা (৩৩), রুবেল (২৮),
আফজাল হোসেন (৫২), মারুফ (২৪), ইয়ামিন (২০), স্বপন (২৪), আপন হোসেন ইমন (২৩), ফাহিম হোসেন মিনার (২৫), সাজ্জাদ হোসেন (২৮) ও সালাউদ্দিন (২৩)। এদের মধ্যে দ্রুত বিচার আইন ৩ জন,
পরোয়ানা ১ জন(পরোয়ানা তামিল ২ টি),
অন্যান্য আইনে ১৬ জন।

গ্রেফতারকালে ২ টি সামুরাই,১ টি স্টিলের চাকু,নগদ ৫০,০০০ হাজার টাকা উদ্ধার করা হয়।

আদাবর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-
মো. সুমন শেখ ওরফে বাকেট সুমন (২৭),
আরাফাত হোসেন রুবেল (৩৩), মো. লিটন (৩০), মো. গাউস শেখ (৪৯),মো. রশিদ শেখ (৪২), মোকাব্বির আহমেদ হৃদয় (৩২), মো. রফিকুল ইসলাম (২৬), মো. রুবেল (২৪), বাবু মজুমদার (৩২), মো. ইউনুস (২৫), মো. রোহান (২০) ও রকি ওরফে গ্যানস্টার রকি (২০)।

শেরেবাংলা নগর থানা এলাকায় অভিযান চালিয়ে আরও ৯ জনকে গ্রেফতার করা হয়।

তেজগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে আরও ১৭ জনকে গ্রেফতার করা হয়।

তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় অভিযান চালিয়ে আরও ৬ জনকে গ্রেফতার করা হয়।

হাতিরঝিল থানা এলাকায় অভিযান চালিয়ে আরও ১৮ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর