শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
সর্বশেষ
রোববার ২ বিভাগে বৃষ্টির আভাস ডাক্তার দেখানোর বেশে ইয়াবা বিক্রি, ক্রেতা সেজে নারী মাদক কারবারিকে ধরল ডিএনসি এবার আরো এক পানির ট্যাংকে মিলল তেলের সন্ধান শাহবাগে ৩০ কেজি গাঁজা ও ৮ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন এরদোয়ান ইরান সংঘাত: ব্রিটিশ ঘাঁটিতে নামল মার্কিন অত্যাধুনিক যুদ্ধবিমান চাপিয়ে দেওয়া যুদ্ধের মুখে আজকের মুসলিম বিশ্ব: মামুনুল হক বিকল্পধারা বাংলাদেশ-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সিংড়ায় অবৈধ তেল মজুদে অভিযান, ১০ হাজার লিটার ডিজেল উদ্ধার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

বই মেলায় পাওয়া যাচ্ছে মোবারক আজাদের “জিডিতে লেখা প্রেম” ও “নীরব আলো”

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ১৩ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৭ মার্চ, ২০২৬



অমর একুশে বইমেলা ২০২৬-এ পাওয়া যাচ্ছে সাংবাদিক মোবারক আজাদের লেখা নতুন গল্পগ্রন্থ ‘জিডিতে লেখা প্রেম’ ও কাব্যগ্রন্থ “নিরব আলো”। বই দুটো পাওয়া যাচ্ছে বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে টাঙ্গন প্রকাশের ৫১৮ নম্বর স্টলে।

জিডিতে লেখা প্রেম বইটিতে শহরের অন্ধকার গলি থেকে গ্রামের নিঃশব্দ বিকেল, মফস্বলের চাপা কান্না থেকে মানুষের গোপন অপরাধ, সমাজের মুখোশ থেকে জীবনের অজানা বাঁক সব মিলিয়ে এক ভিন্ন স্বাদের গল্প রয়েছে।

যেখানে ক্রাইম আছে। সমাজের কঠিন বাস্তবতার কথা আছে। ভালবাসার আলো আছে, আবার নৈতিকতার সীমা ভাঙা সম্পর্কে ঝড়ও আছে। মানুষের ভেতরের লড়াই, স্বপ্ন, পতন আর পুর্নজন্ম-সবকিছু ধরার চেষ্টা করা হয়েছে এই বইয়ের ১৫টি আলাদা আলাদা গল্পের বুননে।

অন্যদিকে নীরব আলো কাব্যগ্রন্থে নিয়ন আলোর নীলচে অন্ধকারে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে সমাজ নাম ধরে ডাকে না, ডাকে পেশা ধরে। ভাঙা এক মানুষের জীবনে সে এসেছিলো আশ্রয় হয়ে, আলো হয়ে। এ গল্প প্রচলিত ভালোবাসার নয়। এ গল্প মানবিকতার, যে অন্ধকারের মানুষ বলে চিহ্নিত, সেই মানুষটিই চিনিয়ে দেয় ভেতরের আলো। এটি এমন এক সম্পর্কের কথা বলে- ভাঙা জীবনের এক নীরব আশ্রয়। যার কোনো সামাজিক স্বীকৃতি নেই, কিন্তু আছে গভীরতম সত্য। এই কাব্যগ্রন্থ শুধু নীরব আলোর অনুভূতি নয়, এটি এক দীর্ঘযাত্রা ‘নীরব আলো’ থেকে দুই আকাশ পর্যন্ত, ‘মুহূত থেকে হাজার বছর পর্যন্ত’। এখানে প্রেম, বিরহ, আলো-অন্ধকার, নীরব অপেক্ষা, বাস্তবতা, দ্বিধা ও না পরিস্থিতির সংকট – এসব বিষয় তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

মোবারক আজাদ বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস সাংবাদিকতাসহ এক দশক ধরে সাংবাদিকতায় যুক্ত। বর্তমানে তিনি দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় সিনিয়র রিপোর্টার (ক্রাইম) হিসেবে কর্মরত আছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর