বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
সর্বশেষ
কাজিপুরে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের ক্রাশ প্রোগ্রাম উদ্বোধন কাজিপুরে নবাগত ইউএনওর সঙ্গে ক্যাবের মতবিনিময়  কাজিপুরে জব্দকৃত সার ন্যায্যমূল্যে বিক্রি, তিন জন কে অর্থদণ্ড কালিয়াকৈরে টাকা ছাড়া সেবা মিলেনা ফুলবাড়িয়া ইউপি পরিষদে হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা ডিজিএমের পদত্যাগ দাবিতে উল্লাপাড়ায় আমান ফিডের শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসভবনের গেটে বজ্রপাতে আগুন উল্লাপাড়ায় আমান ফিড মিলের শ্রমিকদের ধর্মঘট ও মানববন্ধন সিংড়ায় অবৈধভাবে সার মজুত, চার ব্যবসায়ীকে জরিমানা ও কারাদণ্ড সিংড়ায় রফিকুলের বিরুদ্ধে মামলা বাণিজ্যের অভিযোগ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিরাজগঞ্জে স্ত্রী গলা টিপে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদকঃ / ২১০ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৮ মার্চ, ২০২৬

সিরাজগঞ্জের রায়গঞ্জে স্ত্রীকে গলা টিপে হত্যার দায়ে স্বামী ওবায়দুল ইসলাম (৩০) কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রবিবার সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ এর আদালতের বিচারক লায়লা শারমিন এই দণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত ওবায়দুল ইসলাম সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার আন্দ্রা গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।

মামলার বরাদ দিয়ে আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) শামসুজ্জোহা শাহান শাহ বলেন, ১৯৯৯ সালে ওবায়দুল ইসলামের সাথে পূর্ব পাইকড়া গ্রামের আবু সাঈদ শেখের মেয়ে শারিমন খাতুনের (২১) বিয়ে হয়। ওবায়দুল ইসলাম তার স্ত্রীকে বিভিন্ন সময় শারীরিক ভাবে নির্যাতন করতো। ২০০০ সালের ২৪ জুলাই শারিমনকে হত্যা করে ঝুলিয়ে রাখেন ।

এঘটনায় নিহতের বাবা আবু সাঈদ শেখ বাদী হয়ে ওবায়দুল ইসলাম তার ভাই ফরিদুল ইসলাম, মা মোমেনা বেগম ও বোন আছমা বেগমসহ চার জনের নাম উল্লেখ করে রায়গঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার স্বাক্ষ্য প্রমান শেষে রবিবার আদালতের বিচারক ওবায়দুল ইসলাম ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন এবং অন্য আসামিদের বেকসুর খালাস প্রদান করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর