রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ
লাবনী থেকে প্রিয়মনি, উত্থানের নেপথ্যে প্রবাসীদের ব্ল্যাকমেইলের অভিযোগ আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি সকল পর্যায়ে একক প্রার্থী দিবে -হুইপ দুলু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সেবা সম্প্রসারণে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে : আসাদুল হাবিব দুলু রাজশাহীতে মাদক কারবারী ও অনলাইন জুয়াড়ি সহ গ্রেপ্তার ২ রাজশাহীতে এসকাফ সিরাপ, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪ রাজশাহীতে আই.এইচ.টি ছাত্রদলের উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত খেলার মাঠ উপযোগী করতে কাজিপুরে ইউএনও শাহনাজ পারভীন এর  মাঠ পরিদর্শন সিরাজগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্পে ৩ সহস্রাধিক রোগীকে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান নওগাঁর ৩ বিলে ২৬০ কেজি পোনামাছ অবমুক্ত: ‘আমিষের চাহিদা পূরণ ও কর্মসংস্থান সৃষ্টিই সরকারের লক্ষ্য’— এমপি ধলু ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৮৮
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিরাজগঞ্জে জাকের পার্টির জনসভা ও র‌্যালি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: / ১৮৯ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

শান্তি ও স্থিতিশীলতার আহ্বানে দেশব্যাপী জাকের পার্টির ইউনিয়ন ও পৌরসভা ভিত্তিক জনসভা ও র‌্যালি কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জে জাকের পার্টি ও সহযোগী সংগঠনের জনসভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জ পৌর শহরের মুক্তির সোপানে এ জনসভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী।

জনসভা ও র‌্যালিতে জেলা, উপজেলা ও পৌর জাকের পার্টি এবং সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী ব্যানার-ফেস্টুন ও স্লোগান নিয়ে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ পৌর জাকের পার্টির সভাপতি আব্দুল মতিন, এবং পরিচালনা করেন জাকের পার্টি যুব ফ্রন্টের সভাপতি মো. জাহাঙ্গীর আলম।

বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. সায়েম আমির ফয়সল মুজাদ্দেদী, ছাত্রী ফ্রন্টের সভানেত্রী ফারাহ আমির ফয়সল, জাকের পার্টি সিরাজগঞ্জ জেলা সভাপতি আলমগীর হোসেন, ও সংগঠনিক বিভাগ সিরাজগঞ্জে সহ-সভাপতি আব্দুল গনি মোল্লাসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

জনসভা শেষে দেশের শান্তি, সুখ, কল্যাণ ও সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর