বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:২১ অপরাহ্ন
সর্বশেষ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

রাজশাহী নগরীতে পৃথক অভিযানে মাদক কারবারী গ্রেফতার ৩

রাজশাহী প্রতিনিধি : / ৯ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

রাজশাহী নগরীতে পৃথক অভিযানে তিনজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে পবা থানা ও মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও পুলিশ।
বুধবার (১১ মার্চ) রাত সাড়ে ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত চলা অভিযানে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১কেজি ৫০০ গ্রাম গাঁজা ৯পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রির ৮হাজার ১৫০ টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলো: মোঃ আনোয়ার হোসেন ওরফে সুমন (৩৩), সে গোদাগাড়ী থানার চৌদুয়ার গ্রামের মৃত সৈয়ব আলীর ছেলে, মোঃ শ্যামল (২৭), সে পবা থানার ঘোলহাড়িয়া (মিয়াপাড়া) গ্রামের মোঃ বাবলুর ছেলে ও মোঃ জাহাঙ্গীর আলী (৪৫), সে একই এলাকার মৃত আব্দুল কাদেরের ছেলে।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম।
তিনি জানান, বুধবার রাতে পৃথক অভিযানে থানা ও ডিবি পুলিশ মাদকদ্রব্য সহ তিনজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর