বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
সর্বশেষ
তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান, গ্রেফতার ৬১ বেবিচক সদর দপ্তরে আকস্মিক অগ্নিনির্বাপন মহড়া, প্রস্তুতি যাচাই করলেন চেয়ারম্যান যৌন নিপীড়ন মামলায় রাজশাহীতে সাংবাদিক গোলাম রাব্বানী কারাগারে নির্মাণাধীন কাউন্সিলর কার্যালয় ও পুকুর সৌন্দর্যবর্ধন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক রাজশাহীর পবায় টিসিবির গোডাউনে ভয়াবহ আগুন, পুড়ল তেল-ডাল-চিনি স্বাস্থ্য কমপ্লেক্সের মোটরসাইকেল বাসায়, ফ্রিজ কোয়ার্টারে ; ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগ হিসাবরক্ষকের বিরুদ্ধে রায়গঞ্জে অটোরিকশাচালক হত্যা: তাড়াশ থেকে একজন গ্রেপ্তার, গাড়ি উদ্ধার আদানি পাওয়ারের ১০৫ বিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড দায়িত্ব নিলেন নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি রেজাউল করিম উল্লাপাড়ায় সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

তেজগাঁও বিভাগের ছয় থানা এলাকায় অপরাধ দমনে সাঁড়াশি অভিযান, গ্রেফতার ৫১

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ৬৭ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬



ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের ছয় থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৫১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে তেজগাঁও বিভাগের নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ডিএমপির তেজগাঁও বিভাগের ছয় থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৫১ জনকে গ্রেফতার করেছে সংশ্লিষ্ঠ থানা পুলিশ।

অভিযানে, মোহাম্মদপুরে ১৭,আদাবরে ৪, শেরেবাংলা নগরে ৪,তেজগাঁও থানা ৬ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৭ ও হাতিরঝিল থানায় ১৩ জনকে গ্রেফতার করেছে।

মোহাম্মদপুর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো- মোহাম্মদ আলী (২৭), মো. লিটন (২৮),
মো. আব্দুল বারেক হাওলাদার ওরফে আব্দুল লতিফ (৬৭), মোছা. সেতেরা বেগম (৫০), মো. মোল্লা কাউছার (২৮), মো. পারভেজ (২৮), মো. রিয়াজ (২৬), মো. আলিফ (১৯), মো. জুম্মন (৪০), মো. রিমন (২৫), মো. রাকিব (২২), শিয়াবুল ইসলাম সাব্বির (১৯), মো. ফিরোজ (৩৭), গ্যাংস্টার রকি (২২), মো. মোশারফ হোসেন (৩২),মো. জুয়েল হোসেন (২৭) ও মো. হোসাইন ( বয়স উল্লেখ নাই)।

আদাবর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-ইদ্রিস আলী (৩০), মো. রবিউল আওয়াল (৩৫), মো. মাহাবুব সরকার (৪২) ও
ফাছিয়ার রহমান (৩৫)।

শেরেবাংলা নগর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো,মো. রাসেল মিয়া (৩৪),
মো. শাওন ফরাজী (২৩), রিপন (২০) ও হীরা (২০)।

তেজগাঁও থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-তাপস চন্দ্র সূত্রধর (৩৬), মো. আরাফাত (৩০), মো. মিলটন হাসান (২৮), মো. বিল্লাল হোসেন (৪২), মো. রবিন মিয়া (২৭) ও মো. মাসুদ (৩৭)।

তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মোছা. চাঁদনী আক্তার(বয়স অনেক নাই), মো. আলমগীর
(বয়স অনেক নাই),মোরসালিন (৩১),মো. আবুল হাসান কাল গাজী (২৮),মো. রুবেল (১৮), মো. শাওন শেখ (৩৩) ও নুরুল আমিন প্রকাশ নয়ন (২০)।


হাতিরঝিল থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. রুমান (২৬),সোহেল(৩০),শহিদ(২৫),মহসিন(২৫), শাকিল(২৬),মমিনুল ইসলাম(৩২),শাহআলম (৩৫), নুরুল ইসলাম (৩৫),মো. জাহাঙ্গীর (৪২),মো. ছবিরমিয়া (৪২), মো. বাবুল মিয়া (৪২),মো. রুবেল (২৩) ও রফিকুল ইসলাম (৫৯)।

গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর