ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গত ফেব্রুয়ারি মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ক্রাইম বিভাগের মধ্যে শ্রেষ্ঠ বিভাগ হিসেবে নির্বাচিত হয়েছে তেজগাঁও বিভাগ এবং ৫০ থানার মধ্যে শ্রেষ্ঠ হয়েছে মোহাম্মদপুর থানা। এছাড়া ট্রাফিকে সেরা বিভাগ হিসেবে মিরপুর বিভাগ আর গোয়েন্দায় শ্রেষ্ঠ হয়েছে মতিঝিল বিভাগ। বৃহস্পতিবার(১২ মার্চ) দুপুরে ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে ফেব্রুয়ারি মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উত্তম কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে পুলিশ কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। ডিএমপি মিডিয়া শাখার দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৬ সালের মাসে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অপরাধ বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে তেজগাঁও বিভাগ। শ্রেষ্ঠ থানা হয়েছে মোহাম্মদপুর থানা।
সহকারী পুলিশ কমিশনারদের (এসি) মধ্যে শ্রেষ্ঠ হয়েছেন ডেমরা জোনের সহকারী পুলিশ কমিশনার মো. শামীম হোসেন। শ্রেষ্ঠ এসআই যৌথভাবে নির্বাচিত হয়েছেন গেন্ডারিয়া থানার এসআই মো. রাকিবুল ইসলাম রাজিব ও মোহাম্মদপুর থানার এসআই মোঃ জসিম। এএসআইদের মধ্যে যৌথভাবে শ্রেষ্ঠ হয়েছেন মোহাম্মদপুর থানার এএসআই মো. রকিবুল হাসান ও গুলশান থানার এএসআই মো. সুমন ইসলাম। গোয়েন্দা বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে ডিবি-মতিঝিল বিভাগ। শ্রেষ্ঠ টিম লিডার নির্বাচিত হয়েছেন ডিবি-মতিঝিল বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসাইন। ট্রাফিক বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে ট্রাফিক-মিরপুর বিভাগ। শ্রেষ্ঠ ট্রাফিক সার্জেন্ট যৌথভাবে নির্বাচিত হয়েছেন পল্লবী ট্রাফিক জোনের সার্জেন্ট মো. আল ফরহাদ মোল্লা ও মোহাম্মদপুর ট্রাফিক জোনের সার্জেন্ট রাসেল আলম। যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেনের সঞ্চালনায় ডিএমপির নভেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় অপরাধ পর্যালোচনা সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মো. মাসুদ করিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মো. শওকত আলী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (এস্টেট, ডেভেলপমেন্ট ও আইসিটি) মোহাম্মদ ওসমান গণি, পিপিএম, যুগ্ম পুলিশ কমিশনারগণ, উপ-পুলিশ কমিশনারগণ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারগণ, সহকারী পুলিশ কমিশনারগণ, ডিএমপির সকল থানার অফিসার ইনচার্জগণ ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।