শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জে আজাদ হিন্দ ফৌজের বীর সৈনিক ফরহাদ হোসেনের ৩৬তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা সলঙ্গায় অবৈধ দখল উচ্ছেদে বিএনপি- জামায়াত নেতাদের জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন জাতীয় সংসদের অনুমিত হিসাব-সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন রাজধানীর মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন ‘দর্শক এখন সচেতন’, বলিউডের অন্ধ অনুকরণপ্রবৃত্তি নিয়ে কারিনার তোপ আইফোন ডুও: অ্যাপলের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন, চমকে দেবে যেসব সুবিধা দেশের ৬৪ জেলায় বিনামূল্যে এআই বিষয়ে প্রশিক্ষণ কোনো আগ্রাসনে ‘ধ্বংস হবে না ইরানের পরমাণু সক্ষমতা’, বড় অগ্রগতির দাবি ব্রাহ্মণবাড়িয়ায় রাতের আঁধারে টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষ, আহত ৫০ পাকিস্তান কি ইরানের বিপক্ষে যুদ্ধে নামছে?
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

স্কুল ব্যাগে মিলল ১০ হাজার পিস ইয়াবা,মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ১৪১ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬



রাজধানীর রামপুরা থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ সোয়াইব সরকার (৫১) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)।

বৃহস্পতিবার সকালে পশ্চিম রামপুরার মোল্লা টাওয়ারের সামনে একটি স্লিপার বাস থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে ডিএনসির ঢাকা মেট্রো উত্তরের পরিদর্শক (উত্তরা সার্কেল) দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, সোয়াইব সরকার নামের এক ব্যক্তি কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে সরবরাহের একটি স্লিপার বাসে ঢাকার আব্দুল্লাহপুর এলাকায় আসবেন।

তিনি জানান, পরে রামপুরা মোল্লা টাওয়ারের সামনে বাসটি থামিয়ে সোয়াইব সরকারকে তল্লাশি করা হয়।

এ সময় তার কাছে থাকা একটি কালো রঙের স্কুল ব্যাগ থেকে পলিথিনে মোড়ানো পাঁচটি পোটলার ভেতরে ১০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এ বিষয়ে হাতিরঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর