শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জে আজাদ হিন্দ ফৌজের বীর সৈনিক ফরহাদ হোসেনের ৩৬তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা সলঙ্গায় অবৈধ দখল উচ্ছেদে বিএনপি- জামায়াত নেতাদের জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন জাতীয় সংসদের অনুমিত হিসাব-সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন রাজধানীর মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন ‘দর্শক এখন সচেতন’, বলিউডের অন্ধ অনুকরণপ্রবৃত্তি নিয়ে কারিনার তোপ আইফোন ডুও: অ্যাপলের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন, চমকে দেবে যেসব সুবিধা দেশের ৬৪ জেলায় বিনামূল্যে এআই বিষয়ে প্রশিক্ষণ কোনো আগ্রাসনে ‘ধ্বংস হবে না ইরানের পরমাণু সক্ষমতা’, বড় অগ্রগতির দাবি ব্রাহ্মণবাড়িয়ায় রাতের আঁধারে টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষ, আহত ৫০ পাকিস্তান কি ইরানের বিপক্ষে যুদ্ধে নামছে?
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

বরিশাল সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক বিলকিস জাহান শিরিন

অনলাইন ডেস্ক / ২০৩ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৪ মার্চ, ২০২৬

বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন।

আজ শনিবার (১৪ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগ নিশ্চিত করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. রবিউল ইসলাম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে জানানো হয়, ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি এই পদে দায়িত্ব পালন করবেন।

তিনি বিদায়ী প্রশাসকের স্থলাভিষিক্ত হবেন এবং বিধি মোতাবেক মেয়র পদমর্যাদার ক্ষমতা ও সুযোগ-সুবিধা ভোগ করবেন।

উল্লেখ্য, ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর সিটি কর্পোরেশনের মেয়রদের অপসারণ করে প্রথমে বিভাগীয় কমিশনারদের প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল।

তবে স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও গতিশীল করতে সরকার এখন রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্য থেকে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দিচ্ছে।

বিলকিস জাহান শিরিন বরিশালের স্থানীয় রাজনীতিতে একজন পরিচিত মুখ এবং দক্ষ সংগঠক হিসেবে সমাদৃত।

একই প্রজ্ঞাপনে বরিশাল ছাড়াও রাজশাহী, ময়মনসিংহ, রংপুর ও কুমিল্লা সিটি কর্পোরেশনেও নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।

নবনিযুক্ত প্রশাসকরা আগামীকাল থেকে স্ব-স্ব দপ্তরে কাজ শুরু করবেন বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর