শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জে আজাদ হিন্দ ফৌজের বীর সৈনিক ফরহাদ হোসেনের ৩৬তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা সলঙ্গায় অবৈধ দখল উচ্ছেদে বিএনপি- জামায়াত নেতাদের জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন জাতীয় সংসদের অনুমিত হিসাব-সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন রাজধানীর মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন ‘দর্শক এখন সচেতন’, বলিউডের অন্ধ অনুকরণপ্রবৃত্তি নিয়ে কারিনার তোপ আইফোন ডুও: অ্যাপলের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন, চমকে দেবে যেসব সুবিধা দেশের ৬৪ জেলায় বিনামূল্যে এআই বিষয়ে প্রশিক্ষণ কোনো আগ্রাসনে ‘ধ্বংস হবে না ইরানের পরমাণু সক্ষমতা’, বড় অগ্রগতির দাবি ব্রাহ্মণবাড়িয়ায় রাতের আঁধারে টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষ, আহত ৫০ পাকিস্তান কি ইরানের বিপক্ষে যুদ্ধে নামছে?
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

নেছারাবাদে গলা কেটে যুবককে খুনের ঘটনায় দুজনকে গ্রেপ্তার

পিরোজপুর প্রতিনিধিঃ / ২১০ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৫ মার্চ, ২০২৬


পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় গলা কেটে গোপাল চন্দ্র দাসকে হ’ত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে সম্রাট ও রাজু নামে দুইজনকে গ্রে’ফতার করেছে র‍্যাব-৮।

শনিবার (১৪ মার্চ) পৃথক অভিযানে তাদের আ’টক করা হয়। পরে তাদেরকে গ্রে’ফতার দেখানো হয়।

জানা যায়, গত শুক্রবার (১৩ মার্চ) বিকেলে নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠী ইউনিয়নের পূর্ব সারেংকাঠি গ্রামের ২ নম্বর ওয়ার্ডে মামুন মিয়ার ইটভাটার দক্ষিণ-পশ্চিম পাশে নদীর তীর থেকে গলাকাটা ও মস্তকবিহীন এক ব্যক্তির ম’রদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পরে শনিবার (১৪ মার্চ) দুপুরে নি’হতের বাবা পরিমল চন্দ্র দাস, তার ভাই ও ছেলে ঘটনাস্থলে এসে ম’রদেহ শনাক্ত করেন। নিহত ব্যক্তি গোপাল চন্দ্র দাস (৪৫)। তিনি বরিশাল সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের গনপাড়া গ্রামের বাসিন্দা এবং পরিমল চন্দ্র দাসের ছেলে।

র‍্যাব জানায়, হত্যাকাণ্ডের বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। তদন্তের একপর্যায়ে তথ্য-প্রযুক্তির সহায়তায় হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে মো. সম্রাট ও মো. রাজুকে শনাক্ত করা হয়। পরে র‍্যাব-৮ এর একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

র‍্যাব সূত্র আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। হত্যার পেছনের কারণ এবং এ ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে বলে র‍্যাব জানিয়েছে।

এদিকে এই হত্যাকাণ্ডের ঘটনায় এলাকাবাসীর মধ্যে এখনও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর