শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সর্বশেষ
রাজশাহীতে ৫ আগস্টে প্রকাশ্যে গুলি ছোড়া সুটার সাফির বিরুদ্ধে অজ্ঞাত কারণে হয়নি হত্যা মামলা! কামারখন্দে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্ভোদন করলেনঃকায়েস কামারখন্দে শ্রমিকদের সাথে মতবিনিময় সভা ও বৃক্ষ রোপন বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন,  আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট জয়পুরহাটে তিন খাদ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে ডিমলায় বিক্ষোভ-সমাবেশ গ্যাস সংকট নিয়ে দুঃসংবাদ দিলেন জ্বালানিমন্ত্রী পল্লবীতে নিষিদ্ধ সংগঠনের মিছিল, গ্রেফতার ১৭ কেরানীগঞ্জে ইয়াবা তৈরির কারখানার সন্ধান পেল র‍্যাব নোয়াখালীতে ১২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সৌদি-আমিরাতেও হামলা চালিয়েছে ইরান

অনলাইন ডেস্ক: / ১৪২ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৫ মার্চ, ২০২৬

সৌদি আরবের রাজধানী রিয়াদ ও সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। তবে এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোন লক্ষ্যে আঘাত হানার আগেই রিয়াদের আকাশে ধ্বংস করা হয়েছে বলে দাবি করা হয়েছে।

রবিবার সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, শনিবার রাতে ইরানের ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ৩৪টি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

 

এক্স পোস্টে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রিন্স সুলতান বিমানঘাঁটির আবাসস্থল আল-খার্জের আকাশে ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রই ভূপাতিত করা হয়েছে। এছাড়া বেশিরভাগ ড্রোন পূর্বাঞ্চলীয় প্রদেশের প্রতিরোধ করা হয়েছে, যেখানে প্রধান তেল শোধনাগারগুলো অবস্থিত। আর কিছু ভূপাতিত করা হয়েছে রিয়াদে।

রবিবার সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হুমকির জবাব দিচ্ছে। শনিবার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নয়টি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ৩৩টি ড্রোন ভূপাতিত করেছে।

দুবাই মিডিয়া অফিস এক্স-এ পোস্ট করে জানিয়েছে, মারিনা এবং আল-সুফৌহ এলাকায় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে কাজ করেছে। ফলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরান আমিরাতের তিনটি প্রধান বন্দর খালি করার আহ্বান জানিয়েছে, যা প্রথমবারের মতো কোনও প্রতিবেশী দেশের অ-মার্কিন সম্পদের জন্য হুমকিস্বরূপ।

আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক্স-এ আরও জানিয়েছে যে, হামলা শুরু হওয়ার পর থেকে দেশটি ২৯৪ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ১৫ ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ১,৬০০ ড্রোন ব্যবহার করেছে। একই সঙ্গে এই সময়ে ছয়জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। 

সূত্র: আরব নিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর