শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ
স্কুলব্যাগে ১০০ বোতল ফেনসিডিল, বাসযাত্রী গ্রেফতার গুলশানের রেস্তোরাঁয় আ.লীগের গোপন বৈঠক, গ্রেফতার বোমা হামলার শঙ্কায় দেশজুড়ে পুলিশের সতর্কতা জারি রোমে বিমানের ত্রুটি, আটকা যাত্রীরা; ঢাকা থেকে যাচ্ছে প্রকৌশলী ও যন্ত্রাংশ মৌচাকে বিল্লাল হত্যা: বিএনপি নেতা খাজা হাবিব গ্রেফতার টেপ বল ক্রিকেটকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে: আমিনুল হক পুলিশ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচার, সতর্ক থাকার আহ্বান পুলিশের নোয়াখালীতে র‍্যাবের পৃথক অভিযান, তিন হত্যা মামলার আসামি গ্রেফতার নোয়াখালীতে মোটরসাইকেলে ইয়াবা পাচার, ৯৭৯০ পিসসহ গ্রেফতার ২ মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্পে চুরির চেষ্টা ব্যর্থ, ৪৫০ কেজি স্ক্র্যাপ উদ্ধার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ঈদে হানিফ সংকেতের নাটক ‘ভালোবেসে অবশেষে’

অনলাইন ডেস্ক: / ১৩১ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৬ মার্চ, ২০২৬

শুধু জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’-ই নয়, নাটকও নির্মাণ করেন হানিফ সংকেত। সেই ধারাবাহিকতায় এবারের ঈদেও তিনি নির্মাণ করেছেন বিশেষ নাটক ‘ভালোবেসে অবশেষে’।

পারিবারিক আবহে নির্মিত এই নাটকের গল্প আবর্তিত হয়েছে রানা ও নীলা নামের দুই তরুণ-তরুণীকে কেন্দ্র করে। গ্রামে একসঙ্গেই বড় হওয়া এই দুই বন্ধুর মধ্যে ছোটবেলা থেকেই মিষ্টি ঝগড়া লেগেই থাকত। পড়াশোনার প্রয়োজনে নীলা একসময় বিদেশে চলে যায়। দীর্ঘ সময় পর গ্রামে ফিরে আসার পর আবারও রানার সঙ্গে তার দেখা হয় এবং এরপরই নানা নাটকীয় ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যায় কাহিনি।

নাটকটিতে রানা ও নীলা চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনয়শিল্পী ইরফান সাজ্জাদ ও জান্নাতুল সুমাইয়া হিমি। গুরুত্বপূর্ণ অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, মুনমুন আহমেদ, আরফান আহমেদ ও সুভাশিষ ভৌমিক। এ ছাড়া আরও অভিনয় করেছেন সূচনা শিকদার, নজরুল ইসলাম, জাহিদ চৌধুরী, হেদায়েত নান্নু ও নূর এ আলম নয়নসহ অনেকে।

নাটকটির সূচনা সংগীত লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান এবং কণ্ঠ দিয়েছেন রাজীব। এর সুর করেছেন হানিফ সংকেত নিজেই এবং সংগীতায়োজন করেছেন মেহেদী।

জানা গেছে, ফাগুন অডিও ভিশনের নিজস্ব শুটিং স্পটে নাটকটির দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে। নাটকটি ঈদের দিন রাত ৮টা ৫০ মিনিটে এটিএন বাংলায় প্রচারিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর