বুধবার, ০৬ মে ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ
নাগরিক টেলিভিশনে সিরাজগঞ্জ প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সুজন সরকার তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৯২ কুড়িগ্রামে এপি’র আয়োজনে ৫৪টি পরিবার পেল স্বাস্থ্যসম্মত স্যানিটারি ল্যাট্রিন উল্লাপাড়ায় আধুনিক মৌমাছি পালন কৌশল ও উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনএইচসিআর-এর কান্ট্রি রিপ্রেজেনটেটিভের সৌজন্য সাক্ষাৎ রায়গঞ্জে স্কুলছাত্রীর মৃত্যুতে মানববন্ধন, দ্রুত বিচারের দাবি পকেটে চিপস, ভেতরে ১ হাজার ইয়াবা উল্লাপাড়া ভ্রাম্যমান আদালতে ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমান ভোলায় অস্ত্র-গোলাবারুদ ও গাঁজাসহ কুখ্যাত সন্ত্রাসী আটক সুন্দরবনে পর্যটকদের ওপর হামলার চেষ্টা, আটক ২
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ঈদের নামাজের পরে সংঘর্ষ, হবিগঞ্জে আহত ৩০

অনলাইন ডেস্ক: / ৬৪ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২১ মার্চ, ২০২৬

হবিগঞ্জের নবীগঞ্জে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ের পর দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ৩০ জন আহত হয়েছেন।

আজ শনিবার (২১ মার্চ) বেলার ১১টার দিকে উপজেলার পানিউমদা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।




জানা গেছে, সম্প্রতি নোয়াগাঁও গ্রামের আব্দুর রবের কলেজছাত্রী মেয়ে ও ভাগনির ছবি এবং ভিডিও ধারণ করেন ফিরোজ মিয়া পক্ষের কয়েকজন যুবক। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শনিবার ঈদুল ফিতরের নামাজ শেষে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান।


খবর পেয়ে গোপলার বাজার পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে আহতদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।



নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর