মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ
বিএনপির মিছিলে জামায়াতের হামলা, উপজেলা বিএনপির সম্পাদক গুরুতর আহত সিরাজগঞ্জে ট্রাক প্রতীকের প্রার্থীর গাড়িতে হামলার অভিযোগ বগুড়া-৫ আসনে নির্বাচনি উত্তাপ: মাঠ দখলে বিএনপি-জামায়াতের বিশাল শোডাউন চারঘাটে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করার আহ্বান, ৪৮ ঘণ্টা পরও এক মঞ্চে আনতে ব্যর্থ সানারপাড় পাবলিক স্কুলে জমজমাট বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত উল্লাপাড়ায় শেষ নির্বাচনী জনসভায় ধানের শীষে ভোট চাইলেন এম আকবর আলী ভোট নষ্ট করবেন না, ধানের শীষকে জয়যুক্ত করুন : আমিনুল হক নির্বাচনী নিরাপত্তা জোরদারে র‌্যাব-৪ এর মোটরসাইকেল পেট্রোলিং ও টহল মহড়া নির্বাচনে যে কোনো ধরনের নাশকতা প্রতিরোধে কোস্ট গার্ড সর্বদা প্রস্তুত রয়েছে: মহাপরিচালক আনসার মহাপরিচালক: সন্ত্রাসীদের কোনো ধরনের চাপ বা হুমকিতে ভয় পাওয়া যাবে না’
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ধানমণ্ডিতে ভয়ংকর প্রতারক শাহীন সোলাইমান গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ১৬২ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫


রাজধানীর ধানমণ্ডি এলাকা থেকে শাহীন সোলায়মান মোল্লা নামে এক ভয়ংকর প্রতারককে গ্রেফতার করেছে ক্যান্টনমেন্ট থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বিদেশে চাকরি, সরকারি চাকরি অথবা এনজিওর চাকরি দেওয়ার দিয়ে মানুষকে প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।

গত সোমবার রাজধানীর ধানমণ্ডির একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.কে.এম আলমগীর জাহান।

তিনি জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ব্যবসার আড়ালে প্রতারণা ও গাড়ি চুরির অভিযোগ আছে। তার বিরুদ্ধে নারায়ণগঞ্জে মামলা রয়েছে। আদালতের নির্দেশে আমরা তাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করি।

পুলিশের একটি সূত্র জানায়, গ্রেফতারকালে প্রতারক শাহীনের সঙ্গে একই ফ্ল্যাটে থাকা তানিয়া নামের এক নারীকে পাওয়া যায়। তিনি নিজেকে শাহীনের স্ত্রী হিসেবে পরিচয় দিলেও কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।

সূত্র আরও জানায়, এ প্রতারণা কাজে শাহীনকে যারা সহযোগিতা করতো তাদের শনাক্তে কাজ করছে পুলিশ।

ভুক্তভোগীদের অভিযোগ অনুযায়ী, শাহীন দীর্ঘদিন ধরে একটি রাজনৈতিক দলের ব্যানারে সার্বিক প্রতারণার জাল বিস্তার করছিলেন। তিনি বিদেশে চাকরি, সরকারি চাকরি অথবা এনজিওতে চাকরির প্রতিশ্রুতি বহু মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিতেন। এছাড়া তার কথামতো টাকা না দিলে ভুক্তভোগীদের উপর শারীরিক ও মানসিক হেনস্থা করে হতাশা ও চাপ সৃষ্টি করা হতো বলেও জানা গেছে।

জানা গেছে, শাহীন কখনো নিজেকে রাজনৈতিক কোনো ব্যক্তির উপদেষ্টা, কখনো আন্তর্জাতিক এনজিওর কর্মকর্তা কিংবা সরকারি কোনো কর্মকর্তার পরিচয় দিতেন। কিন্তু তার কোনোকিছুই সত্যতা যাচাই করা যায়নি।

স্থানীয়রা ও ভুক্তভোগীরা সরকারের কাছে দ্রুত বিচার, ক্ষতিপূরণ ও প্রতারণা প্রতিরোধ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তারা আশা করছেন—তদন্তে সম্পৃক্ত সকলরা আইনের আওতায় আনা হবে এবং ভবিষ্যতে এমন প্রতারণার পুনরাবৃত্তি রোধে দরকারি ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর