মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
সর্বশেষ
ঈদের ছুটিতেও জরুরি প্রসূতি সেবা সার্ভিস প্রদান করলো পরিবার পরিকল্পনা বিভাগ লালপুরে ট্রাক-অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের, আহত-৪ বর্তমান সরকার জনগণের কাছে দেয়া প্রত্যেকটি অঙ্গীকার অক্ষরে অক্ষরে পূরণ করবে-দুলু মুন্সিগঞ্জে কোস্ট গার্ডের অভিযান: সাড়ে ৪ কোটি টাকার অবৈধ চিংড়ি রেণু জব্দ মানবপাচার মামলায় গ্রেফতার সংসদ সদস্য মাসুদ, রয়েছে ১১ মামলা: ডিবি বিদ্যুৎ সাশ্রয়ী হতে কর্মকর্তাদের যেসব নির্দেশ দিল ইসি স্বাধীনতা দিবসে জামায়াতের দুই দিনের কর্মসূচি, স্মৃতিসৌধে যাবেন আমির যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ যশোরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত মধ্যপ্রাচ্য থেকে ফেরত গেল বৃহত্তম মার্কিন রণতরি জেরাল্ড আর ফোর্ড
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

মানবপাচার মামলায় গ্রেফতার সংসদ সদস্য মাসুদ, রয়েছে ১১ মামলা: ডিবি

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ১০ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬



রাজধানীর পল্টন থানায় হওয়া মানবপাচার মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে এক-এগারোর সময়ের আলোচিত সাবেক সেনা কর্মকর্তা ও ফেনী-৩ আসনের (সোনাগাজী-দাগনভূঞা) সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীকে।

তার বিরুদ্ধে মোট ১১টি মামলার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সন্মেলনে এসব তথ্য জানান ডিবি প্রধান অতিরিক্ত কমিশনার মো.শফিকুল ইসলাম।

মো.শফিকুল ইসলাম বলেন, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল সোমবার গভীর রাতে রাজধানীর বারিধারার একটি এলাকা থেকে সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে মোট ১১টি মামলার তথ্য আমরা এখন পর্যন্ত পেয়েছি। এর মধ্যে ফেনী জেলায় তিনটি মামলা বিচারাধীন রয়েছে। সেসব মামলায় তিনি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। ফেনী জেলায় আরো তিনটি মামলা এবং ডিএমপিতে পাঁচটি মামলাসহ মোট ৮টি মামলা তদন্তাধীন রয়েছ। এছাড়া তার বিরুদ্ধে দুদক এবং সিআইডিতে একাধিক অভিযোগ তদন্তাধীন রয়েছে।

তিনি বলেন, গ্রেফতারকৃত মাসুদের বিরুদ্ধে ডিএমপির বনানী, পল্টন, কতোয়ালী, মিরপুর ও হাতিরঝিল থানায় হত্যা, হত্যা চেষ্টা, মানব পাচার প্রতিরোধ আইন ও মানিলন্ডারিং সংক্রান্ত গুরুতর অপরাধে মামলা রয়েছে। প্রাথমিকভাবে তাকে ডিবির তদন্তাধীন পল্টন থানার মামলায় গ্রেফতারর দেখিয়ে আদালতে পাঠিয়ে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। পল্টন থানার মামলাটি মানবপাচার মামলা। উনি ওই মামলার তিন নম্বর এজাহরভুক্ত আসামী। এই মামলায় মোট ১০১ জন আসামী রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর