বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
সর্বশেষ
মুন্সিগঞ্জে প্রায় ৬ কোটি টাকার অবৈধ চিংড়ি রেণু জব্দ বাস-ট্রেনের সংঘর্ষে ১২ মৃত্যু: দ্বায়িত্ব অবহেলায় দূর্ঘটনা, ঘটনাস্থলে ছিলেন না দুই গেইটম্যানের কেউই রুহুল কুদ্দুস কাজলকে অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন স্বাধীনতা দিবসের দিনে মাঠে নামছেন আশরাফুল-নাফিসরা কাজিপুরে  গণহত্যা   দিবস উপলক্ষে আলোচনা সভা  অনুষ্ঠিত ২৮ বছর বয়সেই আরসিবির চেয়ারম্যান, কে এই আর্যমান বিরলা? ট্রাম্পের ১৫ দফা প্রস্তাব মানলে কী পাবে ইরান? ইরান যুদ্ধের প্রেক্ষাপটে দোহায় শাকিরার কনসার্ট বাতিল ১৭ কিলোমিটার হেঁটে বাড়ি ফিরল নিখোঁজ ৭ কুকুর, ভিডিও ভাইরাল চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

জমির ভাগের অংশ কম পাওয়ায় ছেলের এ কেমন বর্বরতা!

গাইবান্ধা প্রতিনিধি : / ১০ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৫ মার্চ, ২০২৬

গাইবান্ধায় ভাগে জমির অংশ কম পাওয়ায় বাবার কবর ভাঙচুর করছেন ছেলে। এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। মঙ্গলবার এমন বর্বর ঘটনাটি ঘটেছে সদর উপজেলার ইউনিয়নের আনালের তাড়ি গ্রামে। এই ঘটনার পর এলাকাজুড়ে চলছে নানা আলোচনা সমালোচনা।

স্থানীয় সূত্রে জানা যায়, গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের দক্ষিণ আনালের তারি গ্রামের মৃত আব্দুল মান্নান মিয়া ৪ বিঘা সম্পত্তি তার মারা যাওয়ার আগে ৫ ছেলেকে বণ্টন করে দেন। দ্বিতীয় সন্তান ইকবাল মিয়ার নামে জমি বেশি দেওয়ার কথা তুলে পঞ্চম ছেলে শাহ আলম মিয়া শালু মঙ্গলবার দুপুর দেড়টার দিকে বাবার কবরের ওপর উঠে বেড়া ভাঙচুর করেন। ইকবাল মিয়ার জমিতে কবরস্থানটি ছিল। তার ছোট ভাই শালু জমি কম দেওয়ার কথা তুলে এই জায়গাটি নিজের বলে দাবি করেন।

স্থানীয়রা আরও জানান, শাহ আলম মিয়া শালু এলাকায় প্রভাবশালী ব্যক্তি। তার বিরুদ্ধে কেউ কথা বললে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দেওয়া হয়। এমন ঘটনায় এলাকায় নেতিবাচক প্রভাব পড়ছে।

এ ঘটনায় আমজাদ নামের এক স্থানীয় ব্যক্তি বলেন, ঘটনাটি দুঃখজনক। এমন ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেইসঙ্গে এই ছেলের শাস্তি দাবি করছি।

এ বিষয়ে মৃত আব্দুল মান্নান মিয়ার ছোট ছেলে শাহ আলম মিয়া শালুর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি।

খোলাহাটি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল হাই বলেন, ঘটনা শোনার পরপরই সেখানে গিয়ে বিষয়টি সমাধান করা হয়েছে। ছেলেটি যে ঘটনাটি ঘটেছে এটি অত্যন্ত দুঃখজনক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর