মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ
তেভেজের বিদায়ী ম্যাচে এক জার্সিতে মেসি-রোনালদো, ফুটবল বিশ্বে তুমুল আলোড়ন অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন পূজা চেরি, মুখ খুললেন অভিনেত্রী বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক নগর পরিকল্পনায় দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে অগ্রাধিকার দিতে হবে -স্থানীয় সরকার মন্ত্রী ব্যবসায়ীদের মতামত নিয়েই যুগোপযোগী হবে কোম্পানি আইন: বাণিজ্যমন্ত্রী চিকিৎসক-রোগী উভয়ের নিরাপত্তাই সরকারের প্রধান অগ্রাধিকার রাজশাহী সীমান্তে বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় ফিড পাউডার জব্দ বৃক্ষরোপণকে টেকসই সামাজিক আন্দোলনে রূপ দিতে সমন্বিতভাবে কাজ করতে হবে সেবা প্রদানের সম্ভাব্য প্রতিবন্ধকতাগুলোকে একটি সার্ভিস ডেলিভারি ম্যাট্রিক্সের মধ্যে আনতে হবে – জনপ্রশাসন উপদেষ্টা গাইবান্ধায় ধর্ষণ মামলার আসামি গ্রেফতার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১ কোটি ৫০ লক্ষ টাকার ইয়াবা জব্দ

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ২০৫ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে টেকনাফ উপজেলা পরিষদ সংলগ্ন মেইন রোড এলাকায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফের সদস্যরা এ অভিযান পরিচালনা করে।

কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ডের একটি বিশেষ টিম দুপুর ১টার দিকে ওই এলাকায় অভিযান চালায়। এ সময় একটি সন্দেহজনক ইজিবাইক তল্লাশি করে প্রায় ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৫০ লক্ষ টাকা।

অভিযানের সময় মাদক পাচারকারীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ইজিবাইক ফেলে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃত ইয়াবা ও ইজিবাইক সংক্রান্ত পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন,মাদকদ্রব্য পাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর