বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
সর্বশেষ
রায়গঞ্জে অষ্টমী মেলা ঘিরে চাঁদা আদায়, প্রশাসনের উপস্থিতিতেও স্বস্তি নেই ব্যবসায়ীদের দীর্ঘ ১৮ বছর পর স্বাধীনতা ও জাতীয় দিবসে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত মহান স্বাধীনতা দিবসে সলঙ্গায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত তেল নিতে লাগবে ডিসির সিল ও স্বাক্ষরযুক্ত ‘ফুয়েল কার্ড’ মুক্তিযোদ্ধারা জাতির বীর সন্তান: পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন কিশোরগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কুচকাওয়াজ অনুষ্ঠিত সলঙ্গায় ১৭৫ বোতল স্কাফসহ মাদক বিক্রেতা আটক মোহাম্মদপুরে সাড়াশি অভিযানে গ্রেফতার ১৬ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নৌবাহিনীতে অনারারী কমিশন প্রদান মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সেনাবাহিনীতে অনারারী কমিশন প্রদান
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কিশোরগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কুচকাওয়াজ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: / ১৫ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬


মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৮টায় কিশোরগঞ্জ ক্রিকেট স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে এ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন।

কুচকাওয়াজে জেলা পুলিশ কিশোরগঞ্জের একটি চৌকস দলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংস্থার সদস্যরা অংশগ্রহণ করেন। এ সময় জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে গার্ড অব অনার প্রদান করা হয়। এছাড়া শহীদদের আত্মার শান্তি কামনায় মুক্ত আকাশে পায়রা উড়ানো হয়।
অনুষ্ঠানে কোমলমতি শিশুদের মনোমুগ্ধকর ডিসপ্লে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। পরে কুচকাওয়াজে অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক, জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর