বুধবার, ১৩ মে ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ
রৌফাবাদে রাজু হত্যা রহস্য উদ্ঘাটন, বিদেশি পিস্তলসহ গ্রেফতার ৬ শীর্ষ সন্ত্রাসী টিটনের খুনিদের ‘ছকের ভেতর’ আনা হয়েছে: ডিবিপ্রধান সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শত বছরের পুরানো পুকুর খননে সময় কষ্টিপাথরের দুর্গা মূর্তি উদ্ধার ক্রীড়া কূটনীতিতে বাংলাদেশ-তুরস্কের ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষর বিজয় দিবসে খুলছে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় তামাকপণ্যের কর বৃদ্ধির বিকল্প নেই: নারী মৈত্রীর সভায় বক্তারা চাঁদাবাজির খতিয়ান দিলে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী টেকনাফে যৌথ অভিযানে বুলেটপ্রুফ জ্যাকেট, হেলমেট ও গোলাবারুদসহ দেশীয় অস্ত্র উদ্ধার তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৪৮ কাজিপুরে বোরো ধানের মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠিত 
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

বিশ্বকাপের আগে আরও দুটি ম্যাচ বাড়ছে আর্জেন্টিনার

অনলাইন ডেস্ক: / ৪৫ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

স্পেনের বিপক্ষে ফিনালিসিমা ও কাতারের বিপক্ষে প্রীতি ম্যাচ ভেস্তে যাওয়ায় পরিকল্পনা পাল্টাতে হয়েছে আর্জেন্টিনার।

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় বিশ্বকাপের আগে প্রস্তুতি সারতে লিওলেন স্কালোনির দল আফ্রিকার দু’টি দেশের বিপক্ষে মাঠে নামবে। মৌরিতানিয়া ও জাম্বিয়া ম্যাচ ছাড়া বিশ্বকাপের আগে আরও দুটি ম্যাচ খেলতে পারে লিওনেল মেসি-লাউতারো মার্তিনেজরা।

বর্তমান মার্চ উইন্ডোর বাইরে জাতীয় দলগুলির জন্য আর একটি চূড়ান্ত আন্তর্জাতিক উইন্ডো থাকবে। যেখানে টুর্নামেন্ট শুরুর আগে উত্তর আমেরিকায় প্রীতি ম্যাচ খেলা হবে। বেশিরভাগ ফেডারেশন ইতিমধ্যেই সেই উইন্ডোর জন্য প্রতিপক্ষ নিশ্চিত করেছে। কিন্তু আর্জেন্টিনা এখনও তাদের পরিকল্পনা চূড়ান্ত করেনি।

টিএনটি স্পোর্টসের একটি প্রতিবেদনে বলা হয়েছে, আর্জেন্টিনা বর্তমানে হন্ডুরাস এবং সার্বিয়ার সঙ্গে দুটি প্রীতি ম্যাচের আয়োজনের চেষ্টা করছে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে হন্ডুরাসের বিপক্ষে ম্যাচটি হতে পারে ৬ জুন, আর আলবিসেলেস্তারা ইউরোপের দল সার্বিয়ার মুখোমুখি হতে পারে ৯ জুল অ্যালাবামায়।

জুনের উইন্ডোতে মেসির বিপক্ষে মেক্সিকোর খেলার সম্ভাবনা নিয়ে আগ্রহ সৃষ্টি হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তা আনুষ্ঠানিকভাবে বাস্তবায়িত হয়নি এবং বাতিল হয়ে যায়। হন্ডুরাসের সঙ্গে প্রীতি ম্যাচও মার্চের আন্তর্জাতিক উইন্ডোয় একটি বিকল্প হিসেবে ভাবা হয়েছিল, তবে উভয় ফেডারেশনই এটি পিছিয়ে জুনকে বেশি উপযুক্ত সময় হিসেবে বেছে নেয়।

আর্জেন্টিনার সাম্প্রতিক আন্তর্জাতিক ম্যাচগুলিতে শক্তিশালী প্রতিপক্ষের অভাব অনেক আলোচনা-সমালোচনা সৃষ্টি করে। বিশেষ করে মৌরিতানিয়া ও জাম্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ চূড়ান্ত হওয়ার পরই এই আলোচনা আরও প্রকট হয়। মৌরিতানিয়া ১১৫তম এবং জাম্বিয়া ৯১তম দল। অর্থাৎ প্রীতি ম্যাচে আর্জেন্টিনার এই দুই প্রতিপক্ষের সঙ্গে তাদের শক্তির পার্থক্য আকাশ-পাতাল।

সার্বিয়া (৩৯) ও হন্ডুরাস (৬৫) যদিও শীর্ষ-২০ দেশের মধ্যে নেই, তবুও এই ম্যাচগুলো মেসি ও তার সতীর্থদের জন্য বিশ্বকাপের আগে গুরুত্বপূর্ণ প্রস্তুতির সুযোগ হবে।

ফিনালিসিমা বাতিল হওয়া এবং কাতার সফর ভেস্তে যাওয়ায় আর্জেন্টিনাকে মার্চ উইন্ডোর জন্য দ্রুত একটি সূচি তৈরি করতে হয়েছে। জুনের প্রীতি ম্যাচগুলো এখন আরও গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নদের জন্য। বিশেষ করে সার্বিয়ার বিপক্ষে ম্যাচটি, যা আর্জেন্টিনার বিশ্বকাপের অভিযান শুরুর এক সপ্তাহ আগে অনুষ্ঠিত হওয়ার কথা।

১১ জুন থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপের গ্রুপ জে-তে আর্জেন্টিনার প্রথম ম্যাচ আলজেরিয়ার বিপক্ষে। গ্রুপপর্বে তাদের অন্য দুই প্রতিপক্ষ অস্ট্রিয়া ও জর্ডান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর