মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
সর্বশেষ
দৌড়ে রাস্তা পার হতে গিয়ে জিয়ানগরে ইজিবাইক চাপায় শিশুর মৃত্যু চুয়াডাঙ্গা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন কানিজ ফাতেমা কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি গ্রেফতার খেলাধুলাকে শিক্ষাব্যবস্থায় অন্তর্ভুক্তিসহ নানা উদ্যোগ গ্রহণ করেছে সরকার, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার বীরগঞ্জ সরকারি কলেজে নবীনদের বরণ কাজিপুরে ভ্রাম্যমাণ আদালতে  মিষ্টির দোকান কে ২০ হাজার টাকা জরিমানা  শ্রীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ সংযুক্ত আরব আমিরাতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১১ কেরালার পর কলকাতার চলচ্চিত্র উৎসবেও ‘বনলতা সেন’
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

গভীর রাতে সিন্ডিকেট ধরতে বাঘাবাড়ী অয়েল ডিপোতে বিদ্যুৎ, খনিজ ও জ্বালানি মন্ত্রী টুকু সব পাম্পে তেল সরবরাহের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: / ১২৫ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৮ মার্চ, ২০২৬


রাত ১১টা। সিরাজগঞ্জ শহরের হোসেনপুরে নিজ বাসভবন থেকে বের হন বিদ্যুৎ, খনিজ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। সঙ্গে পুলিশ প্রটোকল থাকলেও কেউ জানতেন না তিনি কোথায় যাচ্ছেন। এরপর সার্কিট হাউসে গিয়ে জেলা প্রশাসক আমিনুল ইসলাম ও পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুসহ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে রওনা দেন মহাসড়কের দিকে। তখনও কেউ জানতেন না গন্তব্য কোথায়। গাড়ির বহর নিয়ে একটানে শহর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে বাঘাবাড়ী অয়েল ডিপোতে পৌঁছে যান। তখন রাত প্রায় পৌনে ১২টা।

ডিপোর গেট বন্ধ ছিল। গেটম্যানও জানতেন না কে আসছেন। পুলিশের ডাকে গেট খুলে দেন তিনি। পরে ডিপো ইনচার্জ সংবাদ পেয়ে তড়িঘড়ি করে ঘুম থেকে উঠে গেটে চলে আসেন। এ সময় মন্ত্রী ডিপো এলাকা ঘুরে দেখেন।

এ সময় সাংবাদিকদের তিনি বলেন, “আমরা সবগুলো ডিপোতে তেল দিচ্ছি। ডিপো থেকে তেলও বের হচ্ছে। তেল বের হওয়ার পরও আমরা দেখছি হাহাকার—দেশে তেল নেই। এটা কীভাবে সুষম করা যায়, কীভাবে তেল দিলে এ ধরনের কথা আর কেউ না বলে—সেসব বিষয়ে ডিপো ইনচার্জদের সঙ্গে আলোচনা করেছি। প্রত্যেক ইনচার্জকে নির্দেশনা দিয়েছি যেন প্রত্যেকটি পাম্পে তেল যায় এবং ঠিকমতো পৌঁছায়। আমি যেন না শুনি কোনো পাম্পে তেল যায়নি। কীভাবে করবে সেই নির্দেশনাও দিয়েছি। আশা করছি আগামীকাল থেকে তারা এ নির্দেশনা পালন করবে এবং প্রত্যেক পাম্পে ঠিকমতো তেল যাবে।”

তিনি আরও জানান, বাঘাবাড়ী অয়েল ডিপোতে কোনো সিন্ডিকেট কাজ করছে কিনা তা দেখা, চোরাকারবারি বন্ধ করা এবং পরিকল্পনা নির্ধারণের জন্যই মূলত গভীর রাতে ডিপো পরিদর্শন করেছেন। এ সময় মন্ত্রী সেনাবাহিনীর কর্মকর্তাদের ডিপো এলাকায় কোনো সিন্ডিকেট সক্রিয় আছে কিনা এবং কারা এর সঙ্গে জড়িত—সে বিষয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেন।

প্রসঙ্গত, বাঘাবাড়ী অয়েল ডিপো থেকে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের ২০টি জেলার পাম্পে তেল সরবরাহ করা হয়। ইরান যুদ্ধের পর থেকে রেশনিং পদ্ধতিতে তেল সরবরাহ করা হচ্ছিল। এতে গড়ে প্রতিদিন প্রায় ২৫০-২৮০টি পাম্পে তেল যেত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর