শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

উত্তরাঞ্চল থেকে কর্মস্থলে ছুটছে মানুষ, বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ / ৫ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৮ মার্চ, ২০২৬

ঈদের ছুটি শেষে সিরাজগঞ্জসহ উত্তরাঞ্চল থেকে কর্মস্থলে ছুটছে মানুষ। যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের কড্ডা মোড়ে প্রচুর যাত্রীর চাপ লক্ষ করা গেছে। বাস, পিকআপ ও ট্রাকে করে যে যেভাবে পারছেন ঢাকার পথে ছুটছেন। তবে যাত্রীদের কাছ থেকে দ্বিগুণের বেশি বাড়া নেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এদিকে, সকাল ১০টা পর্যন্ত সেতু এলাকায় যানবাহনের ধীরগতি থাকলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


কড্ডার মোড় এলাকায় জমায়েত হওয়া ঢাকাগামী যাত্রী মামুনুর রশিদ, আব্দুল আব্দুল মতিন ও গার্মেন্টসকর্মী রেশমি, মুনিয়া খাতুন অভিযোগ করে বলেন, অতিরিক্ত যাত্রীর চাপ থাকায় যানবাহনের স্টাফরা দ্বিগুণের বেশি ভাড়া নিচ্ছে। তারা বাসের সিট প্রতি ৮ শ থেকে ১ হাজার এবং দাঁড়ানো যাত্রীর কাছ থেকে ৫ থেকে ৬ শ টাকা করে ভাড়া আদায় করছে। এ ছাড়া ট্রাক ও পিকআপে জনপ্রতি ৫ থেকে ৬ শ টাকা করে ভাড়া নেওয়া হচ্ছে।
ঢাকা থেকে বাড়ি যাওয়ার সময় অতিরিক্ত ভাড়া দিয়েছি। আবার ঢাকায় ফেরার পথেও অতিরিক্ত ভাড়া দিতে হচ্ছে। বিষয়ে প্রশাসনের নজরদারি করা উচিত।

শনিবার দুপুর১২টার দিকে সিরাজগঞ্জ জেলা প্রশাসক আমিনুল ইসলামকে বাড়তি ভাড়া বিষয়ে অবগত করা হলে তিনি বলেন, এসব বিষয়ে দেখার জন্য ঘটনাস্থলে পুলিশ থাকার কথা। বিষয়টি দেখে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।
যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বলেন, সেতুর ওপরে কয়েকটি দুর্ঘটনার কারণে ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত সেতু দিয়ে যানবাহন পারাপারে সমস্যা ছিল। এ কারণে সেতুর পশ্চিমপার সংযোগ মহাসড়কে যানবাহনে ধীরগতি ছিল। সকাল ১০ টার পর থেকে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।

যমুনা সেতু সাইড অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, গতরাতে সেতুর ওপরে কয়েকটি লোকাস বাস নষ্ট হয়ে যাওয়ায় যানবাহন পারাপারে কিছুটা সমস্যা হয়েছিল।
এ কারণে সেতুর উভয় পাশে যানবাহনের লম্বা লাইন পড়েছিল। নষ্ট যানবাহনগুলো সরিয়ে নেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হতে থাকে। সকাল ১০টার পর থেকে স্বাভাবিক গতিতে সেতু দিয়ে যানবাহন পারাপর হচ্ছে। সেতুর উভয় পাশে বর্তমানে কোনো সমস্যা নেই।
তিনি আরো বলেন, শুক্রবার রাত ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে ৪৬ হাজার ২৭৮টি যানবাহন পারাপার হয়েছে। এতে ৩ কোটি ৪১ লাখ ৫৩ হাজার ৯০০ টাকা টোল আদায় হয়েছে। এর মধ্যে সেতুর পূর্বপার টোলপ্লাজা দিয়ে ঢাকা থেকে উত্তরাঞ্চলমুখী ১৬ হাজার ২২২টি এবং উত্তরাঞ্চল থেকে ঢাকামুখী টোলপ্লাজা দিয়ে ৩০ হাজার ৫৬টি যানবাহন পারাপার হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর