সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
সর্বশেষ
জাল সনদ প্রদানের অভিযোগে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের চিকিৎসক কারাগারে বগুড়ার শেরপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে দেবরের বিরুদ্ধে মামলা গুলশান থানার নতুন ওসি দাউদ হোসেন মুন্সিগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে ২০১ কোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ সিরাজগঞ্জের সলঙ্গায় ১৩ লক্ষ ১৫ হাজার টাকার জাল নোটসহ দুইজন গ্রেফতার সিরাজগঞ্জে মুফতি আমির হামজার বিরুদ্ধে আদালতে শতকোটি টাকার মানহানির মামলা ডিএনসির অফিসার্স এসোসিয়েশনের নির্বাচন সভাপতি রাজিউর, সাধারণ সম্পাদক রাজিব মিনা বগুড়ায় পাওনা টাকা চাওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, থানায় মামলা মিরপুর বিআরটিএ দালাল চক্রের তৎপরতা রোধে অভিযান: আটক ১ মিয়ানমারে পাচারকালে ২২ হাজার ৫০০ কেজি আলুসহ আটক ১০
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিরাজগঞ্জের সলঙ্গায় ১৩ লক্ষ ১৫ হাজার টাকার জাল নোটসহ দুইজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: / ১২ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৩০ মার্চ, ২০২৬

সিরাজগঞ্জের সলঙ্গায় পৃথক অভিযানে ১৩ লক্ষ ১৫ হাজার টাকার জাল নোটসহ দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১২’র সদস্যরা।

সোমবার সিরাজগঞ্জের সলঙ্গায় র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২ সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান র‌্যাব-১২ অধিনায়ক, অতিরিক্ত পুলিশ উপ-মহাপরিদর্শক মো: আতিকুর রহমান মিয়া।

আটককৃতরা হলেন, সিরাজগঞ্জের রায়গঞ্জ থানার বেড়াবাজুয়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে মোঃ রবিউল ইসলাম, মোক্তার হোসেনের ছেলে মোঃ আবুল হাসান।

র‌্যাব-১২ অধিনায়ক জানান, রবিবার গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুলে অভিযান পরিচালনা করে প্রথমে নগদ ৫১ হাজার টাকার জাল নোটসহ রবিউল ইসলাম ও আবুল হাসান নামে দুইজনকে গ্রেফতার করে র‌্যাব-১২ সদস্যরা। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই এলাকার হাকিম শেখের বাড়ি থেকে ১২ লক্ষ ৬৪ হাজার টাকার জাল নোট ও জাল নোট তৈরির রং উদ্ধার করা হয়।


গনমাধ্যমকর্মিদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ধারনা করা হচ্ছে ঈদ উল আযহায় বাজারে ছাড়ার জন্য জাল নোট প্রস্তুত করছিল গ্রেফতারকৃতরা। এই চক্রের মূল হোতা ও সদস্যদের গ্রেফতারে অভিযান চলছে।




আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর